সন্ধান২৪.কম : জঙ্গিরা উত্তর মোজাম্বিকের একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে কমপক্ষে ২০ জনের শিরশ্ছেদ করেছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই কিশোর। গত সেমাবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলের সর্বশেষ সহিংস ঘটনা এটি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ২০ জনের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন কিশোর। তাদের মৃতদেহগুলো একটি বনের মধ্যে ছড়ানো–ছিটানো ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গীরা একটি ফুটবল মাঠকে ‘শিরচ্ছেদের স্থল’ বানায়। সেখানে মানুষদের ধরে এনে গলাকেটে হত্যা করে এরপর মরদেহ টুকরো টুকরো করে। , অন্য গ্রামেও আরো অনেকের শিরচ্ছেদ করে জঙ্গিরা। ২০১৭ সালের পর দেশটিতে এটি বড় ধরণের জঘণ্য হত্যাকাণ্ড।
এখন পর্যন্ত অঞ্চলটিতে ২ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাশাপাশি ঘর ছাড়া হয়েছে ৪ লাখের বেশি মানুষ। এসব হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা আইএসের সঙ্গে সম্পৃক্ত বলে খবরে বলা হয়েছে। ইত্তেফাক/এসআর


