Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

অবশেষে ক্যামেরার সামনে তারিন

June 27, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
9
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ঃ  সব জল্পনা- কল্পনা আর হিসেব  শেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন দেশের আলোচিত মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী তারিন জাহান। কলকাতায় ‘এটা আমাদের গল্প’ ছবিতে কাজ শেষ করে মার্চে দেশে ফেরেন তিনি। তারপর  করোনার কারণে ঘরবন্দি হন তারিন।  তিন মাস পর ঘর থেকে বের হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন।
২২ জুন থেকে এর শুটিংয়ে অংশ নেন। ‘বনে ভোজন’ শিরোনামের একটি ঈদ ধারাবাহিক নাটকের কাজ করলেন তিনি।  এ নাটকে ষাটের দশকের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তারিন। সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান। তিন মাস পর শুটিংয়ে ফেরা হলো। কেমন লাগছে? তারিন উত্তরে বলেন, গত প্রায় এক যুগের মধ্যে কাজ থেকে এতটা সময় কখনো দূরে থাকিনি। এবারই প্রথম। তিন মাস পর কাজে ফিরে স্বাভাবিকভাবেই ভালো লাগছে। সেই পুরনো ইউনিট, সহকর্মী। সব মিলিয়ে কাজ করতে ভালোই লাগছে। তারিন যোগ করে আরও বলেন, মহাপ্রস্তুতি নিয়ে শুটিংয়ে যেতে হচ্ছে। মাস্ক, গস্নাভস, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে সব নিয়ে যেতে হচ্ছে। আগে মেকআপ রুমে সবাই থাকতাম। এবার একা একটি রুমে আছি। মেকআপও নিজে করছি। শুটিংয়ের সেটেও মানুষ কম। আর সবাই যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখেই কাজ করছে। স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রাখা হচ্ছে। তারপরও কতটুকু নিরাপদ মনে হচ্ছে এখন কাজ করাটা? তারিন বলেন, আমি বুঝেশুনেই কাজ করতে চেয়েছি। করোনা আসলে দ্রম্নতই বিদায় হচ্ছে না। দিন দিন সংক্রমণ বাড়ছে। অনেকেই ঘরে বসে এফেক্টেড হচ্ছেন। নিজেদের শতভাগ সচেতন থাকতে হবে। সচেতন থাকার পর ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবেই। কলকাতার ‘এটা আমাদের গল্প’ ছবির ডাবিংয়ে যাওয়ার কথা ছিল আপনার? তার খবর কী? উত্তরে তারিন বলেন, ছবিটির আমার অংশের কাজ শেষ করেছি আগেই। অন্যদের কিছু শুটিং বাকি রয়েছে। জেনেছি, বাকি অংশের শুটিং আগস্টে শুরু হবে। পরিস্থিতি ভালো হলে ডাবিং করে আসব। তাহলে কি এই সময়ে এখন থেকে নিয়মিত কাজ করবেন? তারিন বলেন, গল্প ও চরিত্র পছন্দ হলে এবং স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে শুটিং করলে অবশ্যই করব।
Continue Reading

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version