Saturday, February 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

আগামী নির্বাচনেও জিততে হবে, কোনো পথ খোলা নেই: আ.লীগ

April 9, 2022
in প্রধান খবর, রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

আগামী নির্বাচনে আমাদের বিজয়কে অব্যাহত রাখতেই হবে। এছাড়া কোনো পথ খোলা নেই। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন নৌকায় ভোট দেওয়ার অপরাধে আমাদের চোখ উপড়ে ফেলেছে, হাত-পা কেটেছে, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ ও ধ্বংস করে দিয়েছিল। তারা আবার ক্ষমতায় এলে একদিনে ঢাকা শহরে এক লাখ মানুষকে হত্যা করবে। এটা বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছাতে পারব। আওয়ামী লীগই বিজয়ের বন্দরে পৌঁছাবে। অপপ্রচার, চরিত্র হনন করে লাভ নেই। দেশে বিদেশে প্রোপাগান্ডা করে লাভ নেই। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের যত গভীরে, সেটা উপড়ে ফেলা যাবে না।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, তখন দেশের গণতন্ত্র চরম হুমকিতে ছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল ঘরছাড়া। তাদের দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সব বিএনপি নেতারা লুট করে নিয়েছিল। ২৬ হাজার আওয়ামী লীগকর্মীকে তারা হত্যা করেছিল।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারই রাজপথে থাকেন, আপনারাই হেফাজতকে মোকাবিলা করেন, বিএনপি-জামায়াতকে মোকাবিলা করেন। ষড়যন্ত্রকারীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে তাই আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। দরকার হলে রাস্তায় নামতে হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আমাদের জাতীয় সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সম্মেলনের আগে সব স্তরে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এর মধ্য দিয়ে আমরা আমাদের দল ও নেত্রীর হাতকে শক্তিশালী করব।

সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তা ব্যর্থ করে দিতে হবে। আমাদের বিজয়কে অব্যাহত রাখতেই হবে, এ ছাড়া কোনো পথ খোলা নেই। আমাদের মনে রাখতে হবে- ওই তারেক রহমানরা লন্ডনে বসে আবার বিভিন্ন ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আপনাদের পথ চলতে হবে। তাই আমাদের প্রতিটি দিনকে একেকটা বছর মনে করে এখন থেকে কাজ করতে হবে।

নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আজকে এই যে এত আয়োজন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয়, দলীয় কার্যালয়, এসব কিছু করার পরে টার্গেট কি? টার্গেট- ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে ঢাকা উত্তরের আটটি আসনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করা। তাহলেই আমরা ক্ষমতায় যেতে পারব। আর যদি ক্ষমতায় যেতে না পারি তাহলে ক্ষমতায় কে আসবে? ভাবছেন কখনো? ক্ষমতায় আসবে বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। আপনাদের-আমাদের অবস্থা কি হবে ভেবে দেখেছেন? তারা একদিনে ঢাকা শহরে এক লাখ মানুষকে হত্যা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতা, থানা-ওয়ার্ডের নেতা এবং নবগঠিত ৮০২ ইউনিট আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান নবগঠিত ইউনিট নেতাদের শপথবাক্য পাঠ করান।

Related Posts

রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
15
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version