আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ কোন সময়ে

সীমান্তে বাঙ্কার সুরক্ষার জন্য টায়ার নিয়ে যাচ্ছে আর্মেনিয় সৈন্যরা

সন্ধান২৪.কম : এশিয়ার দুই চিরশত্রু প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নতুন করে পুরাদস্তুর যুদ্ধ শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে । এ  নিয়ে বিশ্ব রাজনীতিতে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

 আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার রাতে করোনাভাইরাস সংক্রমণের তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ সহিংস বিক্ষোভ করে আর্মেনিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর দাবি করে। জাতীয় পতাকা নিয়ে মানুষজন স্লোগান তুলেছে “নাগোরনো কারাবাখ আজারবাইজানের“, “দ্রুত সৈন্য পাঠাও“।

১০ জুলাই থেকে আর্মেনিয়ার উত্তর-পশ্চিমে তাভুশ সীমান্তে দুই দেশের সৈন্যরা ট্যাংক এবং কামানের মত ভারী অস্ত্র নিয়ে লড়াই করছে। আজারবাইজানের সরকারি হিসাবেই একজন মেজর জেনারেল র‌্যাঙ্কের কর্মকর্তা সহ তাদের ১১ জন সৈন্য মারা গেছে।

আর্মেনিয়া স্বীকার করেছে একজন মেজর এবং একজন ক্যাপ্টেনসহ তাদের চারজন সৈন্য মারা গেছে, যদিও আজেরিরা দাবি করছে, ঐ সংখ্যা “শতশত“। দুপক্ষই বলছে বেসামরিক লক্ষ্যবস্তুতেও গোলাবর্ষণ করা হচ্ছে, যাতে মানুষজন মারা যাচ্ছে। আজারবাইজানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনায় হামলা হলে আর্মেনিয়ার মেটসামোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে।

Exit mobile version