Tuesday, February 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

আমি শেখ মুজিবের মেয়ে এটা মনে রাখবেন: প্রধানমন্ত্রী

June 9, 2022
in প্রধান খবর, বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ড. ইউনূস তার একটা এমডি পদের লোভে সে বিশ্ব ব্যাংককে দিয়ে, হিলারি ক্লিনটনকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করিয়েছিল। তারা ভেবেছিল আমরা এখানে স্যারেন্ডার করব, আমি শেখ মুজিবের মেয়ে এটা মনে রাখবেন। অন্যায়ের কাছে মাথা নত করিনি, করবও না।

তিনি আরও বলেন, এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের মাথা কোনো রকম হেয় হোক এটা কোনো দিন করব না। ক্ষমতা আমার কাছে বড় কিছু না। ক্ষমতা আমার কাছে মানুষের জন্য। কাজ করার সুযোগ পেয়েছি, সেটাই করে যাচ্ছি। এই দেশের মানুষ যেন গরিব না থাকে, দরিদ্র না থাকে, কেউ ভূমিহীন ও গৃহহীন না থাকে সে চেষ্টাই করেছি। দেশবাসীর সমর্থনই আমার বড় শক্তি।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে ‘জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ’ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারপ্রধান এসব কথা বলেন।

ড. ইউনূসের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, একটা এমডি পদের জন্য একটা দেশের এতো বড় ক্ষতি কীভাবে করে? যে সমস্ত ই-মেইল দেওয়া হয়েছে, দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কাছে সব রক্ষিত আছে। এই যে দেশের বিরুদ্ধে কাজ করা এটা মেনে নেওয়া যায় না।

শেখ হাসিনা বলেন, আমরা বিশ্ব ব্যাংকের দোষ দিচ্ছি। কিন্তু তাদের দিয়ে যারা কাজটা করালো বা করানো হয়েছে, তাদের কিছু বলছি না। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তার শেষ কর্মদিবসে স্বাক্ষর করে টাকা বন্ধ করে দিয়ে গেছেন। তার পর চাপ আসলো অমুককে গ্রেফতার করতে হবে, তাহলে টাকা দেবে। আমি বলেছি, আমার কোনো অফিসারকে বা আমার কাউকে আমি অপমান করতে দেব না। সে সময় যোগাযোগমন্ত্রীকে অপসারণ আর মোশাররফকে তো গ্রেফতার করেই দিলো।

তিনি বলেন, আমি জানি, কোনো টাকা ছাড় হয়নি। তাই দুর্নীতিটা কোথায় করা হলো। আমি প্রমাণ চাচ্ছি, তারা দুর্নীতির স্বপক্ষে একটা কাগজও দিতে পারেনি। তারপর আসল অমুককে গ্রেফতার করলে টাকা দেবে এ ধরনের প্রস্তাব। আমি বললাম- পদ্মা সেতু আমি করব না। যে দিন নিজের টাকায় করতে পারব, সেদিন করব। কিন্তু আমার দেশকে অপমান করে করব না। তখন আমাকে ভয় দেখানো হলো- যদি এটা না হয় আপনার নির্বাচনের কী হবে। আমি বললাম জনগণ ভোট দেবে, না দিলে ক্ষমতায় আসব না।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আমেরিকার চাপে গ্যাস বিক্রি না করলে ক্ষমতায় আসতে দেবে না বলা হলো। গ্যাস বিক্রি করিনি, তাই তখন আমি ক্ষমতায় আসতে পারিনি। খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল, তাই সে ক্ষমতায় এসেছিল। এটা তো চোখের সামনের ঘটনা আমার। সে মুচলেকা দিয়ে গেছে। ২০০১ সালের নির্বাচনে কী হয়েছে সবাই তা জানে।

তিনি বলেন, একটা মানসিক যন্ত্রণা আমার পরিবারের ওপর দিয়ে গেছে। আমার মেয়ে, আমার ছেলে, আমার বোন তাদের সবার ওপর যে মানসিক চাপ গেছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। জয়কে নিয়ে যখন স্টেট ডিপার্টমেন্ট বলছে- তোমার মাকে বল, তোমার বিরুদ্ধে অডিট হবে। তখন বলেছে করো, তবে আমি আমার মাকে এটা বলতে পারব না। আমার বিরুদ্ধে যত তদন্ত আছে করতে পারো, আমি এখানে কোনো অন্যায় করিনি।

শেখ হাসিনা বলেন, কাকে না তারা চাপ দিয়েছে। এই রকম অবস্থায় আমি কিন্তু থেমে যাইনি। আমার সততাই হচ্ছে আমার শক্তি। আর শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগণকে অপমান করে আমি কোনো কিছু করব না। আমি যখনই সেতু নির্মাণ শুরু করে দিলাম, তখনই সবার টনক নড়ল। তখন বাংলাদেশকে সবাই সমীহ করতে শুরু করল। সবাই দেখল, হ্যাঁ বাংলাদেশ পারে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছিল কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না। তো কেউ আমাদের দাবায়া রাখতে পারে নাই। পারবেও না ইনশাআল্লাহ। এই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version