Thursday, February 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রধান খবর

আমেরিকায় ইমিগ্রান্ট সন্তানদের এগিয়ে যাওয়ার নেপথ্যে-

June 6, 2022
in প্রধান খবর, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আগত ্ইমিগ্রান্টদের সন্তানরা পেশাগতভাবে তাদের অভিভাবকদের চেয়ে অনেক এগিয়ে প্রশাসনসহ দেশের সকল কর্মকান্ড, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে নিজেদের ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে। এগিয়ে যাওয়ার মিছিলে পিছিয়ে নেই বাংলাদেশি অভিবাসী সন্তানদের। উচ্চ শিক্ষা এবং পেশাগত দিক থেকে অন্যান্য জাতিগোষ্ঠীর সন্তানদের চেয়েও অনেকাংশে এগিয়ে তারা। যদিও আমেরিকান পন্ডিতেরা মনে করেন যে প্রতিটি আমেরিকান প্রজন্ম তাদের আগের প্রজন্মের চেয়ে উন্নত, তা সত্ত্বেও ইমিগ্রান্টদের সন্তানদের সাফল্য অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক। এখন ইমিগ্রান্টদের আমেরিকান প্রজন্মের অবিশ্বাস্য সাফল্যকেসামাজিক বিবর্তনের অভূতপূর্ব ধারা হিসেবে বর্ণনা করা হচ্ছে। মেক্সিকো থেকে টেক্সাসে আগত ইমিগ্রান্ট পরিবারের সন্তান সোনিয়া বলেছেন, ‘আমার বাবা একটি হোটেলে কাজ করেছেন। তার লক্ষ্য ছিল তার সন্তানদের ভবিষ্যৎ এবং আমাদের স্কুল, কলেজ ও ভার্সিটিতে যেতে উৎসাহিত করেছেন, যাতে আমরা নিজেরাই আমাদের ভালো কর্মক্ষেত্র খুঁজে নিতে পারি ও গভীর রাত পর্যন্ত কাজ করতে না হয়।

এই স্বপ্ন প্রায় প্রতিটি ইমিগ্রান্ট পরিবারের, যারা আমেরিকান ভূখন্ডকে সম্ভাবনার অমিত দিগন্ত বলে বিবেচনা করেন ও সন্তানদের উপযুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। ১৮৮০ সাল থেকে ১৯৪০ সাল এবং এরপর ১৯৮০ থেকে বর্তমান সময় পর্যন্ত ইমিগ্রান্ট পরিবারগুলোর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে অতীতের তুলনায় বর্তমানে ইমিগ্রান্টদের সন্তানরা অর্থনৈতিক বই বেয়ে ওপরে ওঠার ক্ষেত্রে তাদের অভিভাবকদের ছাড়িয়ে গেছেন এবং এটাই যদি আমেরিকান ড্রিম হয়, তাহলে ইমিগ্রান্টদের সন্তানরা তা যথার্থই অর্জন করেছে। সবচেয়ে লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে, ইমিগ্রান্টদের সন্তানরা মাঝারি আয়ের নিচে আয় অথবা দারিদ্রসীমার ওপরে আয় সম্পন্ন পরিবারের সন্তান এবং তারা সংশ্লিষ্ট ইমিগ্রান্ট পরিবারের প্রথম আমেরিকান প্রজন্ম। তারা স্কুলে গেছে, বাবা-মা তাদের স্কুলে যেতে উৎসাহিত করেছেন এবং হাইস্কুল শেষ করে কাজ শুরু করতে উৎসাহিত না করে উচ্চতর পড়াশোনার জন্য পাঠিয়েছেন। প্রথম প্রজন্মের অধিকাংশ সন্তান বাবা-মার স্বপ্ন পূরণে আগ্রহী হয়ে প্রতিযোগিতামূলক অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং তারা বহু কর্পোরেট প্রতিষ্ঠান, আইটি প্রতিষ্ঠানে বিপুল বেতনে চাকুরি করছে, যা একদিকে ইমিগ্রান্ট কমিউনিটির জন্য সুখকর এবং বিশেষ করে সংশ্লিষ্ট পরিবারের জন্য কষ্টের অমানিশার অবসান।

একটি সময় পর্যন্ত আমেরিকা ইউরোপীয় ইমিগ্রান্টদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু আমেরিকার ইমিগ্রেশন আইনে বহু পরিবর্তন এসেছে। একশ বছর আগে আমেরিকান ভূখন্ডে প্রায় আশি শতাংশ ইমিগ্রান্ট এসেছে ইউরোপীয় দেশগুলো থেকে, যা এখন ব্যাপকভাবে বদলে গেছে ইমিগ্রেশন আইনে নতুন নতুন বিধি সংযোজন ও পরিবর্তনে কারণে। এখন বিশেষ ব্যতিক্রম ছাড়া ইউরোপীয় দেশগুলোর পরিবতে সমগ্র বিশ্ব থেকে ইমিগ্রান্ট আসছে। ভারত, চীন থেকে আসছে প্রচুর পরিমাণে। মেক্সিকো এবং ডোমিনিকান রিপাবলিকের ইমিগ্রান্টদের জন্য যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় দেশের মতো এবং তাদের সন্তানরা আমেরিকার মূলধারায় ভালো করছে, যা একশ বছর আগে করেছে ইউরোপীয়দের প্রথম আমেরিকান প্রজন্ম। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেদের কাছে ইমিগ্রান্ট কমিউনিটি যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ নিয়ে আসছে এবং তা হচ্ছে তাদের সন্তানদের দক্ষতা, যা আমেরিকান অর্থনীতিতে বিপুল অবদান রাখছে। ইমিগ্রান্টদের সন্তানরা তাদের বাবা-মার ঋণ পরিশোধ করার চেয়ে অনেক বেশি আয় করছে তাদের দ্রুত সাফল্যের মাধ্যমে।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version