সন্ধান২৪.কম : দ্বিতীয় রিমেক গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান । গানের শিরোনাম ‘আমার মনের আকাশে আজ’ গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। সুর ও সংগীত করেছেন বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান। এ গানটি স্থান পেয়েছিলো ‘প্রেমের প্রতিদান’ ছবিতে। গেয়েছিলেন কুমার শানু।
এবার এ গানটির অফিসিয়াল রিমেক করেছেন ইমরান। এর আগে ’এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছ গানটি রিমেক করেছিলেন এ শিল্পী। সেই গানের ভিডিও থেকে দারুণ সাড়াও পেয়েছিলেন ইমরান। এবার এই গানটির শুটিংয়ে এখন সিলেট রয়েছেন তিনি।
গত দুদিন ধরে গানটির শুটিং চলছে। আর গানটিতে মডেল হিসেবে ইমরানের সঙ্গে রয়েছেন মারিয়া নূনী। ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা। গানটি উৎসর্গ করছি শেখ সাদী খান স্যারকে। আর খুব তাড়াতাড়ি এ গানটির ভিডিওটি প্রকাশ হবে অনুপম মিউজিকের ব্যানারে।
