ইমরানের পাকিস্তান জুড়ে ব্ল্যাক আউট

সন্ধান২৪.কম : মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পাকিস্তানের বেশির ভাগ শহর পুরো অন্ধকারে ডুবে গেল । সে দেশের কয়েকটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, করাচি, লাহৌর, ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডির মতো শহরগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ছে। এমনকি, জিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরেও বিদ্যু‌ৎ সংযোগ চলে গিয়েছে।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ সংস্থা-র বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে এই বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে পাকিস্তানের বড় বড় শহরগুলোকে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছু ক্ষণ সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।

 

Exit mobile version