সন্ধান২৪.কম ডেস্ক ঃ ইরানে মার্কিন সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু হলে দেশটিতে মোতায়েনের জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্র বিভিন্ন সামরিক বাহিনী।
প্রতিবেদন অনুসারে, রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত সামরিক বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে নিজেদের প্রস্তুতির কথা জানান। মঙ্গলবার (৩১ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহের বিমান হামলা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী স্থল অভিযানের পরিকল্পনার করছে।
এরপরই তারা ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে ‘জিহাদ বা যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানকে রক্ষার জন্য ভালোর পক্ষে মন্দের বিরুদ্ধে লড়াই।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি এই যুদ্ধের সূচনা হয়, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। ওই সময় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ কমান্ডার হত্যার ঘটনা ঘটে।
প্রেস টিভি বলছে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।


