Thursday, September 10, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home প্রবন্ধ-নিবন্ধ-মতামত

‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত দেয়া কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শেষে ক্ষমা চাইল

September 10, 2026
in প্রবন্ধ-নিবন্ধ-মতামত, ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : প্যারিসের আইফেল টাওয়ার থেকে সমস্ত মহিলা কর্মীকে সরানোর শর্ত দিয়েছিল কট্টর হিন্দুবাদী সংগঠন ‘বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (BAPS)। গোটা প্যারিসে প্রবল প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত হিন্দু সংস্থার তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। লিঙ্গ বৈষম্যবাদী এই সংস্থাটির ১০০ জনের  একটি দল মন্দির উদ্বোধন উপলক্ষে প্যারিসে যায়  ।

সোমবার, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি ধর্মঘটের কারণে বন্ধ রাখা হয়েছিল। শনিবার একটি হিন্দুত্ববাদী প্রতিনিধি দলের পরিদর্শনের সময় মহিলা কর্মীদের উপস্থিতি সীমিত করার বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশকে ইউনিয়ন কর্তারা “অগ্রহণযোগ্য” বলে সোচ্চার হন। তারই প্রতিবাদে ধর্মঘট ইউনিয়নের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

‘বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ প্রতিনিধিদের ,সামনে আইফেল টাওয়ারের মহিলা কর্মীদের আনা যাবে না। এই ফতোয়ার জেরেই সরিয়ে দেওয়া হয় টাওয়ারের মহিলা কর্মীদের। সিজিটি ইউনিয়নের ডায়ান ডেভয়েন অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, সপ্তাহান্তে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।  তারপরই সোমবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। ফলে সোমবার বন্ধ ছিল এই পর্যটনস্থলটি।

আইফেল টাওয়ার সফরের আগে তাঁদের সংস্থার তরফ থেকে জানানো হয়, সফরের সময়ে কোনও মহিলা কর্মীদের ওই চত্বরে রাখা যাবে না। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হন আইফেল টাওয়ারের কর্মীরা। আইফেল টাওয়ার পরিচালন সংস্থা SETE জানায়, এই শর্তাবলি তাদের আদর্শের পরিপন্থী এবং নারী-পুরুষের সমানাধিকারের বিরোধী। তবুও BAPS-এর ‘শর্ত’ মেনে নেওয়া হয়েছিল।

নারীদের তুচ্ছ ও  অবহেলা করে শর্ত দেয়া বোচাসন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BAPS) বিরুদ্ধে  তীব্র প্রতিবাদ জানায়  আইফেল টাওয়ারের কর্মীসহ প্যারিসের বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা, নারী সংগঠন ও প্রগতীশীল সাধারণ জনগণ। নারীদের নিয়ে অবমাননাকর শর্ত দেয়ার জন্য কট্টর হিন্দু সংগঠনটির বিরুদ্ধে তীব্র ঘৃণা জানিয়ে  বিখ্যাত স্থাপত্য বন্ধ করে দেন তাঁরা। একটা গোটা দিন এই ঐতিহাসিক স্থাপত্যের দরজা খোলেনি দর্শনার্থীদের জন্য। শেষ পর্যন্ত হিন্দু সংস্থার তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে গোটা বিষয়টিতে। তারপর অবশেষে খুলে গিয়েছে আইফেল টাওয়ার।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ফ্রান্সের রাজনীতিতে হইচই পড়ে যায়। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগরি। সরব হয়েছেন ফ্রান্সের একাধিক রাজনৈতিক নেতৃত্বও। মন্ত্রী অরোরে বার্জ বলেছেন, ফ্রান্সে মহিলাদের মুছে ফেলা হয় না। প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন লে পেনও বলেছেন, মহিলাদের ‘সরিয়ে দেওয়া’ কখনও মেনে নেবে না ফ্রান্স। আইফেল টাওয়ারের কর্মীদের কথায়, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে একঝাঁক সেলিব্রিটির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে অতীতে। কিন্তু এমন নারীবিদ্বেষী ঘটনা কখনও ঘটেনি বলেই তাঁদের দাবি।

 

Related Posts

প্রবন্ধ-নিবন্ধ-মতামত

দশভুজা দেবীকে  ১১ হাত দেখানো এবং আমিষ খাওয়া বাঙালিকে ‘ভন্ড’ বলায় বিতর্কের ঝড় !

September 7, 2026
7
প্রবন্ধ-নিবন্ধ-মতামত

বিভক্তির চার ফোবানা নিয়ে নেটিজনদের বিস্ফোরক মন্তব্য,কে কি বললেন। পর্ব-২ 

September 6, 2026
5
No Result
View All Result

Recent Posts

  • ‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত দেয়া কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শেষে ক্ষমা চাইল
  • দশভুজা দেবীকে  ১১ হাত দেখানো এবং আমিষ খাওয়া বাঙালিকে ‘ভন্ড’ বলায় বিতর্কের ঝড় !
  • বাংলাদেশ সোসাইটি নির্বাচনে দুটি পরিষদে ৪২ ও ২ স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • বিভক্তির চার ফোবানা নিয়ে নেটিজনদের বিস্ফোরক মন্তব্য,কে কি বললেন। পর্ব-২ 
  • রঙ্গ-তামাশার চার ফোবানাকে ৯৯% মানুষ ভালো চোখে দেখছে না -পর্ব ১ 

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version