সন্ধান২৪.কমঃ পাকিস্তান থেকে নানা পথ ঘুরে অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পথে ইরানের তাফতান সীমান্ত এলাকা থেকে ২০৩ জন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়।
জানা যায়, বিবৃতির মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জায়গা থেকে অবৈধ পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি।

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ইরান।
যেসব পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছেন তারা।