ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ ( সাঃ) কার্টুন পুনঃপ্রকাশ করা হবে, ঘোষণা ‘‌শার্লি এবদো’‌–র 

সন্ধান২৪.কম ডেস্ক: ঘটনার পাঁচ বছর পর মঙ্গলবার শার্লি এবদো ঘোষণা করেছে, এই সপ্তাহ থেকে ফের তাদের পত্রিকায় হযরত মুহাম্মদ ( সাঃ) সেই ব্যঙ্গচিত্রের পুনঃপ্রকাশ করতে চলেছে তারা। এর আগে ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক পত্রিকা শার্লি এবদো–র অফিস ইসলাম ধর্মের প্রবক্তা মহম্মদকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ২০১৫–য় মুসলিম বন্দুকবাজের হাতে রক্তাক্ত হয়েছিল।  

যা ফের অসন্তুষ্ট করে তুলতে শুরু করেছে মুসলিম বিশ্বকে । শার্লি এবদো বরাবরই বাক স্বাধীনতার অধিকারে বিতর্কে জড়িয়েছে। অনেকে তাদের এই আচরণের সমর্থন করলেও অনেকে মনে করে তারা প্রায়ই সীমা ছাড়িয়ে যায়। যদিও ২০১৫–র হামলা সারা ফ্রান্সকেই শার্লি এবদোর পাশে দাঁড় করিয়েছিল।         ‌

সম্পাদকীয়তে শার্লি এবদোর ডিরেক্টর লরেন রিস সোরিসিউ লিখেছেন, ‘‌আমরা কখনও পিছিয়ে আসব না। আমরা কখনও হাল ছাড়ব না।’‌ কারণ ২০১৫–র জানুয়ারির পর থেকেই অনেকবার তাঁদের কাছে মহম্মদের অন্য কার্টুন প্রকাশের অনুরোধ এসেছিল। কিন্তু যেহেতু ওই মামলার শুনানি শুরু হচ্ছে সেহেতু ওই কার্টুন পুনঃপ্রকাশের এটাই ঠিক সময় বলে তাঁদের মনে হয়েছে। 

সৈয়দ এবং শেরিফ কুয়োচি নামে দুই ভাই ২০১৫–র ৭ জানুয়ারি শার্লি এবদোয় ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। গুলিতে মারা গিয়েছিলেন ফ্রান্সের কয়েকজন বিশিষ্ট ব্যঙ্গচিত্র শিল্পী, পত্রিকার কর্মী সহ মোট ১২জন। হামলাকারীরা একটি ইহুদি সুপার মার্কেটেও হামলার ছক কষেছিল। কুয়োচি ভাইদের পুলিশ নিকেশ করলেও ওই হামলায় জড়িত ১৪জন গ্রেপ্তার হয়। আগামী বুধবার সেই মামলার শুনানি।
শার্লি এবদোর নতুন প্রচ্ছদে ২০০৫ সালে একটি ড্যানিশ দৈনিকে প্রকাশিত একগুচ্ছ ব্যঙ্গচিত্র বা কার্টুন রয়েছে। ওই ব্যঙ্গচিত্রগুলিই ২০০৬ সালে শার্লি এবদো পুনঃপ্রকাশ করেছিল। এবারের প্রচ্ছদেও ওই একগুচ্ছ কার্টুনের ঠিক মধ্যিখানে ওই হামলায় নিহত জনপ্রিয় ফরাসি কার্টুনিস্ট ক্যাবি শন ওরফে ক্যাবুর আঁকা মহম্মদের কার্টুনটি আছে। শিরোনামে লেখা হয়েছে, ‘‌এই সব কিছু ওটার জন্যই’‌। আজকাল 

 

Exit mobile version