ইয়েলো সোসাইটির আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মঙ্গলবার (২৮ জুন) সিটির উডসাইডের গুলশান ট্যারেসে ইয়েলো সোসাইটি আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে সংগঠনের শতাধিক সদস্য ক্যারাম, দাবা ও স্পেকট্রাম প্রতিযোগিতায় অংশ নেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে রাত পর্যন্ত।

সভাপতি সালমান জাহিদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রতিযোগীদের স্বাগত জানান। সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান ও একেএম আজাদ খেলাগুলো পরিচালনা করেন।
প্রসঙ্গতঃ প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও মহামারী করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল। সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version