সন্ধান২৪.কমঃ নির্মিত হয়েছে একক নাটক ‘ক্ষ্যাপা জামাই’। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ আহমেদ। নাটকে ক্ষ্যাপা জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন। এছাড়া আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, বৃষ্টি ও এ.বি রশিদ অভিনয় করেছেন এই নাটকে। জানা গেছে, নাটকটি আসন্ন ঈদ-উল-ফিতর-এ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

মিরাজের কাছে ঢাকা শহর বন্দি ঘর ছাড়া আর কিছুই মনে হয় না। দোকানদার অপরিষ্কার পানি দিয়ে কাপ পরিষ্কার করলে তার সংগেও তর্কাতর্কি শুরু হয়ে যায়। আশপাশের মানুষ এসে ভিড় করে। মিরাজকে অনেকেই পাগল মনে করেন। মুহূর্তের মধ্যে মাথা গরম হয়ে যাওয়া মিরাজের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ক্ষ্যাপা জামাই’।