এবার হচ্ছে না একুশে বইমেলা!

সন্ধান২৪.কম :  করোনাভাইরাসের কারণে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনা ভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। আপাতত ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই বলা হচ্ছিল। তবে এ সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমি। 

 

Exit mobile version