সন্ধান২৪.কম : কবুতরটির নাম নিউ কিম। এটি অবশ্য কোন সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে।
২ বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। এক নিলামে প্রায় কুড়ি লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড। এ বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো উড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ’ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের।

কবুতরদের এ প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়। নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ ক’টি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এ বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। যে চীনা ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। বিবিসি


