করোনায় আক্রান্ত নায়িকা মৌ খান

সন্ধান২৪.কম : করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রজন্মের নায়িকা মৌ খান। ৯ অক্টোবর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে  নিশ্চিত করেছেন তিনি।

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর সম্প্রতি শাহীন সুমন পরিচালিত আন্ডারওয়ার্ল্ডের গল্পে ওয়েব সিরিজ ‘মাফিয়া’র শুটিং শুরু করেছিলেন মৌ খান। এখানে তার বিপরীতে কাজ করছেন আনিসুর রহমান মিলন। প্রথমে নারায়ণগঞ্জ এবং পরে কক্সবাজারে ‘মাফিয়া’র শুটিং করেছেন মৌ। সেখান থেকে ফিরেই অসুস্থবোধ করছিলেন এ তরুণ অভিনেত্রী। এরপর তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। মৌ জানান, করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে গতকাল শুক্রবার রিপোর্ট হাতে আসলে জানা যায় করোনায় আক্রান্ত মৌ।

 

 

Exit mobile version