Tuesday, May 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

‘কল্পনাতীত বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া’

June 21, 2022
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিইভ থেকে দেওয়া এক ভাষণে জেলেনস্কি ইইউ-র সদস্য হতে তার দেশের ‘ঐতিহাসিক’ লক্ষ্য পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

ইউক্রেনকে সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রহণ করবে কি না তা জানা যাবে এ সপ্তাহেই। সদস্যপদ নিয়ে এ দোলাচলের মধ্যেই আগামী দিনগুলোতে রাশিয়ার তীব্র আক্রমণের আশংকা করছেন জেলেনস্কি। তার আশংকা, বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, যা হয়তো কল্পনাতীত।

জেলেনস্কি বলেন, তবে আমি আপনাদের (নাগরিকদের) বলছি আমাদের বাহিনী এজন্য প্রস্তুতি নিচ্ছে এবং যেকোনো ধরনের নতুন আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের চারদিন পর কিইভ ইইউর সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে। গত সপ্তাহে ইইউর নির্বাহী কমিটি ‘ইউরোপিয়ান কমিশন’ ইউক্রেনের আবেদনে অনুমোদন দিয়েছে।

এখন এটি ইইউর সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে গঠিত পর্ষদ ‘ইউরোপিয়ান কাউন্সিল’এর অনুমোদন পাওয়ার অপেক্ষায়। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাসেলসে এক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি বলেন, আমি মনে করি এটা এখন সবার কাছেই স্পষ্ট যে, ১৯৯১ সাল থেকে ইউক্রেনের জন্য এমন কিছু অবশ্যম্ভাবী সিদ্ধান্ত হওয়াই ছিল, যেমনটি এখন আমরা আশা করছি এবং আমি বিশ্বাস করি, একমাত্র একটি ইতিবাচক সিদ্ধান্তে পুরো ইউরোপের স্বার্থ রক্ষা করতে পারবে।

জেলেনস্কি ইইউ সদস্যদের সতর্ক করে বলেন, আগামী দিনে তাদেরও মস্কোর প্রতিশোধের মুখে পড়তে হবে। নিশ্চিতভাবেই, আমাদের ধরেই নিতে হবে, রাশিয়ার থেকে আরো তীব্র আক্রামণাত্মক পদক্ষেপ আসছে এবং সেটা শুধু ইউক্রেনের দিকে নয় বরং ইউরোপের অন্যান্য দেশের দিকেও।

যুক্তরাজ্যের নতুন সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্সও একই ধরনের কথা বলেছেন। ইউক্রেনে আগ্রাসনের প্রেক্ষাপটে নতুন হুমকির মুখে রণক্ষেত্রে রাশিয়াকে মোকাবেলায় ইউরোপে আবার একটি যুদ্ধের জন্য যুক্তরাজ্যের সেনাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Related Posts

আন্তর্জাতিক

ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !

May 26, 2026
1
আন্তর্জাতিক

ইরান নিয়ে দ্বিমত, ফোনে উত্তপ্ত বাদানুবাদ ট্রাম্প ও নেতানিয়াহুর

May 22, 2026
3
No Result
View All Result

Recent Posts

  • গ্রিন কার্ডের আবেদন করলে তার আগে ছাড়তে হবে আমেরিকা
  • পশ্চিমবঙ্গ বিজেপির এক বার্তায় হঠাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় ! ৬ বাংলাদেশী গ্রেপ্তার
  • ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !
  • সন্তানের সুখ খেয়াল রাখতে রাখতে অবসাদে কারা বেশি ভোগেন, গৃহবধূ না কি মায়েরা?
  • বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটক শিবিরের জন্য পশ্চিমবঙ্গ জায়গা খুঁজছে !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version