সন্ধান২৪.কম ডেস্ক : অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন রোহিঙ্গাদের আটকে রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা বিশেষ শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে পশ্চিমবঙ্গের লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্তে ৬ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে।
কট্টর হিন্দু ধর্মবাদী দল বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুর এক বার্তায় হঠাৎ ভারত-বাংলাদেশের সীমান্তে ভিড় বেড়েছে । হঠাৎই ভিড় বাড়ছে ভারত বাংলাদেশের এই সীমান্তে! সরকারি নির্দেশিকার জেরেই সীমান্তে এই ভিড় বলে মনে করা হচ্ছে। দেশে ফেরার অপেক্ষায় শতাধিক বাংলাদেশি!
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে শতাধিক বাংলাদেশি নাগরিকদের ভিড় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, এঁদের অনেকেই দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাস করছিলেন। জানা গিয়েছে, বর্তমানে প্রশাসনিক কড়াকড়ি দেখা দিতেই তাঁরা সকলে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা-পুরুষ মিলিয়ে বহু মানুষ ট্রলি, ব্যাগপত্র, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সীমান্তের কাছে অপেক্ষা করছেন।
হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা কার্যত অস্থায়ী শিবিরের চেহারা নিয়েছে পরিস্থিতি। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
শুধু তাই নয়, তাঁদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরানোর কথাও বলেন তিনি। সেই আবহের মধ্যেই সীমান্ত এলাকায় এই ভিড় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা বাড়িয়েছে।
এর আগেও এসআইআর চলাকালীন স্বরূপনগর সীমান্তে একাধিক বাংলাদেশি নাগরিককে জড়ো হতে দেখা গিয়েছিল। অভিযোগ, কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর বহু বছর এ দেশে বসবাস করছিলেন তাঁরা।
কিন্তু সাম্প্রতিক নজরদারি ও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ফের বাংলাদেশে ফিরে যাওয়ার প্রবণতা বেড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের নতুন সরকারের তরফে অনুপ্রবেশকারী ও সন্দেহভাজন রোহিঙ্গাদের আটকে রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা বিশেষ শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সেই নির্দেশ প্রকাশ্যে আসার পর থেকেই অবৈধভাবে বসবাসকারীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। আজকাল ওয়েবডেস্ক


