Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

কাঁটাতার পেরিয়ে শিশুর প্রাণ বাঁচাতে ওষুধ ঢাকায়

November 25, 2023
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
33
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: হার মানল ৪৭ সালে দেশ ভাগ করা কাঁটাতার। বাংলাদেশের সুন্দর এক ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে ওষুধ গেল ভারত থেকে।

কঠিন রোগে আক্রান্ত জারার চিকিৎসার জন্য যে ওষুধ লিখে দিয়েছেন চিকিৎসক, সারা বাংলাদেশে মেলেনি সেই ওষুধ। হ্যাম রেডিয়োর সাহায্যে অবশেষে দিল্লি থেকে সেই ওষুধ কিনে পাঠানো হল ঢাকায়।

সূত্রের খবর, প্রচন্ড শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক অসুবিধা নিয়ে বেশ কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হয় জারা।

জটিল রোগে ভুগছে বাংলাদেশের জারা। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছয় বছর বয়সি শিশু। তাকে বাচানোর জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়নি ওপার বাংলায়। বাংলাদেশে তন্নতন্ন করে খুঁজেও লাভ হয়নি কিছুই। সময়ে ওষুধ না পাওয়া গেলে প্রাণ সংশয়ের আশঙ্কাও ছিল একশো শতাংশ। বাংলাদেশের হ্যাম রেডিও মারফত এই বিপদের খবর আসে ভারতে। রাহাত খান, আলি আকবর, কবিরুল সাগররাই সাহায্যের কাতর আরজি জানান। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যে লক্ষ্য হ্যাম রেডিওর। তাই ছোট্ট মেয়ের প্রাণ বাঁচাতে কোমর বেঁধে নেমে পড়েন হ্যাম রেডিওর সদস্যরা।

বাংলাদেশের হ্যাম রেডিও মারফত এই বিপদের খবর আসে ভারতে। রাহাত খান, আলি আকবর, কবিরুল সাগররাই সাহায্যের কাতর আরজি জানান। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই যে লক্ষ্য হ্যাম রেডিওর। তাই ছোট্ট মেয়ের প্রাণ বাঁচাতে কোমর বেঁধে নেমে পড়েন হ্যাম রেডিওর সদস্যরা।

প্রথমবার চেষ্টায় ব্যর্থ। তা-ও চেষ্টা চালিয়ে যান হ্যাম রেডিওর অপারেটররা। দুদফার চেষ্টায় অবশেষে দিল্লিতে মেলে ওষুধের সন্ধান। এবার ভাবনা ওষুধ ঢাকা মেডিক্যালে যত দ্রুত সম্ভব পৌঁছনো যায় কীভাবে? কারণ, দিল্লির হ্যাম রেডিওর প্রায় সকলেই তখন আহমেদাবাদে হ্যাম ফেস্টে ব্যস্ত। হ্যাম রেডিওর জুনিয়র সদস্য খগেন্দ্রনাথ জানাই যেন অন্ধের যষ্ঠী! হ্যাম অপারেটররা বাংলাদেশের উপদূতাবাসের দ্বারস্থ হন। কিন্তু দূতাবাসের কর্মীরা নিয়মের দোহাই দিয়ে জানিয়ে দেন, ওষুধ পাঠাতে তাঁরা পারবেন না। দিল্লি দূতাবাস জানিয়ে দেয় ‘এটা তাদের কাজ নয়’। পরিবর্তে ক্যুরিয়ারে কিংবা সৌহার্দ্য বাসের মাধ্যমে ওষুধ বাংলাদেশে পৌঁছনোর কথা বলা হয়। ক্যুরিয়ারে পৌঁছলে ৪ দিন আর সৌহার্দ্য ওষুধ নিয়ে গেলে ১২ ঘণ্টা সময় তো লাগবেই। তাতে ওষুধ পৌঁছলেও প্রয়োজন হয়তো ফুরিয়ে যেতে পারে।

বাধ্য হয়ে হ্যাম রেডিওর সদস্যরা বিকল্প ব্যবস্থা খুঁজতে শুরু করেন। ঢাকাগামী বিমানযাত্রী অহিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। তাঁর হাতেই তুলে দেওয়া হয় সেই জীবনদায়ী ওষুধ। তাঁর হাত দিয়েই পৌঁছল জীবনদায়ী ওষুধ। ছোট্ট শিশুর পরিজনদের মুখে ফুটল হাসি। আর সেই হাসির ঝিলিকেই যেন আরও উজ্জ্বল ভারত-বাংলাদেশের সম্প্রীতি, মৈত্রীর বন্ধন।

Continue Reading

Related Posts

জীবনশৈলী

মায়ের অপুষ্টির কারণেই শিশুর ডায়াবিটিস ও হার্টের রোগের ঝুঁকি বাড়ে

January 8, 2026
1
জীবনশৈলী

ভয়ংকর খাদ্যদূষণ : প্রতি বছর বাংলাদেশে ৩ কোটি শিশু আক্রান্ত

December 8, 2025
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version