সন্ধান২৪.কম : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করা প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন।
নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।
জেএফকে বিমান বন্দরে বিএনপির নেতা-কর্মীরা ‘স্বাগত সমাবেশ’ করবে। অপর দিকে আওয়ামী লীগ তারেক রহমানকে কালো পতাকা দেখিয়ে ‘প্রতিরোধ সমাবেশ’ করবে বলে জানা যায়।
জ্যাকসন হাইটসে আ.লীগ-বিএনপির সমাবেশে পুলিশের উপস্থিতি

এ দিক গতকাল সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান নেন। এসময় সেখানে উত্তপ্ত পরিবেশের সৃস্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ব্যাপক পুলিশ অবস্থান নেন।
জ্যাকসন হাইটসে আ.লীগ-বিএনপির সমাবেশে পুলিশের উপস্থিতি
——————————-
একটি সুত্র থেকে জানা যায়, জেএফকে বিমান বন্দরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তাদের শক্তি প্রদর্শনের জন্য ব্যাপকভাবে তাদের কর্মীদের উপস্থিতি ঘটাবে । এ উপলক্ষে গত কয়েক দিন থেকে দুটি দল তাদের গণসংযোগ চালিয়ে গেছে।
জানা যায়ম বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হবে। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সব মিলিয়ে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৩৫ জন। তাঁদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। এছাড়া নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


