Wednesday, February 11, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

কোরবানির হাট বসছে না তেজগাঁও, আফতাবনগর ও ভাসানটেকে 

July 3, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

আফতাব নগর গরুর হাট ফাইল ছবি

0
SHARES
40
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :   ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানীর তেজগাঁও, আফতাবনগর, ভাসানটেকে এবার কোরবানির পশুর হাট বসবে না  ।
বৃহস্পতিবার বিকালে এক ভিডিও বার্তায় মেয়র বলেন, “জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় কোরবানি পশুর হাট বসাবে না ঢাকা উত্তর সিটি করপোরেশন ।মেয়র বলেন, “এটি সত্য যে আমাদের শহরে ঘনবসতিপূর্ণ স্থানে যদি পশুর হাট বসে সেটি কিন্তু জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এজন্য কিছু কিছু সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে বলেছি। হাট ইজারা দিয়ে হয়তো কোটি টাকা আয় করা যাবে, কিন্তু টাকার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।”
তেজগাও গরুর হাট ফাইল ছবি
তেজগাঁও, আফতাবনগর, ভাসানটেকে হাট না বসানোর কারণ হিসেবে মেয়র আতিক বলেন, “সেখান থেকে আমাদের অনেক টাকা আয়ও হতো। কিন্তু এ বছর করোনা বিবেচনায় আমরা এলাকাবাসীর স্বাস্থ্যের কথা ভেবে এই স্থানে হাট বসতে দেব না।”
ভাসাানটেক গরুর হাট ফাইল ছবি
উত্তরা ১০, ১১ ও ১২ নম্বর সেক্টর জুড়ে বড় হাট বসত। গত বছর এই হাটের ইজারা মূল্য পাওয়া গিয়েছিল চার কোটি ৭৩ লাখ টাকা। কিন্তু এবছর উত্তরাবাসীর জন্য ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকায় বড় হাট বসবে।

এছাড়া মোহাম্মদপুরের বসিলায় একটা হাট দেওয়া হবে। এছাড়াও পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী ও ১০০ ফুট সড়কের সাইদ নগর এলাকা, এয়ারপোর্টের কাছের কাওলা এলাকায় পশুর হাট বসবে। আর গাবতলীর স্থায়ী পশুর হাট তো থাকছেই।

পশুর হাটে ন্যূনতম পাঁচ ফুট দূরত্বে পশু রাখার নির্দেশনাও দিয়েছেন উত্তরের মেয়র। “সব হাটেই মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। ইজারদারদেরকে বলা থাকবে যাতে পশুর হাটে ন্যূনতম পাঁচ ফুট দূরে দূরে গরু রাখার ব্যবস্থা করে তারা। হাটে পর্যাপ্ত বেসিন এবং হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, জনগণকে সচেতন করার লক্ষ্যে একটু পর পর মাইকিং থাকতে হবে।” শারীরিকভাবে দুর্বল, অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিশুরা যেন পশুর হাটে না যায় সে অনুরোধও করেন আতিকুল ইসলাম।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৪টি স্থান কোরবানির পশুর হাটের জন্য চূড়ান্ত করা হয়েছিল। এর মধ্যে ঢাকা দক্ষিণে রয়েছে ১৪টি।

 

Continue Reading

Related Posts

বাংলাদেশ

ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক

February 6, 2026
12
বাংলাদেশ

বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

January 30, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version