সন্ধান২৪.কম : ফের গুলিচালনার ঘটনা ঘটল আমেরিকায় । গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে ক্যালিফোর্নিয়া নর্থ স্টেটের ডিগনিটি হেলথের জনসংযোগ কর্মকর্তা অ্যালিসন হ্যানড্রিকসনের বরাত দিয়ে জানিয়েনে সিএনএন।


ক্যালিফোর্নিয়ার উত্তরে রেড ব্লাফের ওয়ালমার্ট সেন্টারে শনিবার বিকেলে এক বন্দুকবাজের হামলায় দু্ইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার জন। পরে পুলিসের গুলিতে ৩১ বছরের ওই বন্দুকবাজের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। তেহামা কাউন্টির অ্যাসিট্যান্ট শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন, ওই বন্দুকবাজ সেমি-অটোমেটিক রাইফেল নিয়ে অতর্কিতে হামলা চালায়। রেড ব্লাফের দক্ষিণে ওয়ালমার্ট কেন্দ্রে বিকেল সাড়ে ৩টে নাগাদ এই গুলিচালনার খবর মেলে। রেড ব্লাফ পুলিস জানিয়েছে, বন্দুকবাজ প্রথমে গাড়ি চালিয়ে এসে কার পার্কিং চত্বরে চার পাক দেয়। তারপর ওই বিপণন কেন্দ্রে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিপণন কেন্দ্রের কর্মী মার্টিন হারো-লোজানোর (৪৫)। আরও চার কর্মী গুরুতর জখম হন। তাঁদের সেন্ট এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল পৌনে ৪টে নাগাদ পুলিসের গুলিতে বন্দুকবাজ মারা যায়। সুত্র : এপি
Continue Reading