খাগড়াছড়িতে মিলল বিরল প্রজাতীর লজ্জাবতী বানর

সন্ধান২৪.কম : খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিপন্ন প্রজাতির দুইটি বিরল প্রজাতীর  লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। উপজেলার রামগড় পৌর সভার ১নম্বর পৌর ওয়াডের্র বল্টুরাম টিলা বৈষ্ণবপাড়া গ্রামের এক ফল বাগান থেকে বানর দুটি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা জানান, বাড়ির পাশের একটি ফল বাগানের গাছের ডালে অদ্ভুদ আকৃতির এই বন্য প্রাণী দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে গাছ থেকে নামিয়ে সংরক্ষণ করা হয়। উদ্ধার হওয়া বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় লজ্জাবতী বানর কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করতে চায় তারা।

 

Exit mobile version