Friday, March 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

চট্রলার বিপ্লবী প্রীতিলতার উপর নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

September 25, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের  বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিলো । বৃটিশ বিরোধী আন্দোলনের সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৯-২০ অর্থবছরের অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা প্রীতিলতা চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

২৪ সেপ্টেম্বর  বৃহস্পতিবার সকাল ১১টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত শুভ মহরতে হয়।

২৪ সেপ্টেম্বর ২০২০ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ । বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশিষ্ট সংগঠক, আমিন হেলালী ।

তথ্যমন্ত্রী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভারতের স্বাধীনতার ইাতহাস বাঙ্গালির রক্তে রঞ্জিত হয়েছিলো। সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিলো চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সাহসিকতাপূর্ণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম চার দিন স্বাধীন ছিলো। দুইশত বছরের বৃটিশ শাসন-শোষণের শৃংখল মোচনে, বীর চট্টলার মাটিতে জন্ম নেয় বীর নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৯-২০ অর্থবছরের নির্মিতব্য এই চলচ্চিত্রটি নতুন প্রজন্মকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকল সদস্যই সংস্কৃতি অনুরাগী ছিলেন। চলচ্চিত্র কেবল বিনোদণের মাধ্যম নয় বরং দেশের সংস্কৃতি বিনির্মাণে চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম। এই চলচ্চিত্র আগামী প্রজন্মের চেতনা বিকাশে সহায়ক হবে।

বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ এই কারণে যে, ঔতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্র বাঙ্গালির সংগ্রামের আত্মপরিচয়কে সমৃদ্ধ করবে। বাংলার মাটিতে যে সকল বিপ্লবীরা জীবন দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তাদের সকলের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। চট্টগ্রামের যুববিদ্রোহ বাঙ্গালি জাতির সকল আন্দোলনকে শক্তি যুগিয়েছিলো।

ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের প্রীতিলতা চরিত্রে অভিনয়ে অংশ নিচ্ছেন দেশের খ্যাতিমান অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামানিক। প্রীতিলতার বাবা চরিত্রে খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা। কিশোরী প্রীতিলতা চরিত্রে মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু, কল্পনা দত্ত চরিত্রে ইন্দ্রানী ঘটক, নির্মল সেন চরিত্রে অমিত রঞ্জন দে, মনোরঞ্জন চরিত্রে সুচয় আমিন, ইংরেজ ম্যাজিস্ট্রেট চরিত্রে পাশা মোস্তফা কামাল, ইংরেজ অফিসার চরিত্রে মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, বিপ্লবীদের সহায়তাকারী চরিত্রে আরিফুল ইসলাম হাবিব, মনিশ কাকা চরিত্রে পংকজ মজুমদার, পিসি চরিত্রে তামিমা তিথী। রূপসজ্জায় থাকছেন শিল্পী মোহাম্মদ আলী বাবুল। চলচ্চিত্রের পোষাক পরিকল্পনায় রয়েছেন শিল্পী কনক আদিত্য। সংগীত পরিচালনা করছেন খ্যাতিমান সংগীত শিল্পী বাপ্পা মজুমদার। প্রীতিলতা চলচ্চিত্রে লোগো এঁকেছেন শিল্পী মামুন হোসাইন। শিল্প নির্দেশনায় রয়েছেন শিল্পী জাহিদ মোস্তফা এবং মুজিবুল হক। প্রযোজনা নির্বাহী হিসেবে থাকছেন রিফাত মোস্তফা। মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ অভিনয় শিল্পীদের পরিচায় করিয়ে দেন।

 

Related Posts

বিনোদন

১১০ বিয়ে, জন্ম দেন কন্যার, ৩২ বছর সংসার করে ১৪২-এ প্রয়াত হলেন সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি

January 14, 2026
9
বিনোদন

বাংলাদেশী সিনেমা ‘বলী’ অস্কারে লড়বে

October 2, 2024
4
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version