গত ২৬ জুন রবিবার লংআইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএর বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি এমলাক হোসেন ফয়সাল, সিনিয়র সহসভাপতি প্রফেসর সোলায়মান, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, বনভোজন কমিটির সদস্য সচিব কাওসার সরদার সহ সকলে বনভেজনে সংগৃহীত অর্থ সিলেটে বন্যদুর্গতদের ত্রান তহবিলে দেয়ার ঘোষনা দেন।
গত ১১ জুলাই সোমবার এলামনাইএর পক্ষে সাধারণ সম্পাদক আশিক মাহমুদ ও যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম বনভোজনে সংগৃহীত ১৪০০ ডলার বাংলাদেশ সেনাবাহিনীর জালালাবাদ ক্যান্টনমেন্ট সিলেট ত্রান তহবিল পাঠিয়ে দেন।
চবি এলামনাইয়ের বনভোজনের অর্থ সিলেটের বন্যাদুর্গতের তহবিলে
