চীন-পাকিস্তান-আফগানিস্তান-নেপালের নতুন জোট,ভারতের দুঃচিন্তা

সন্ধান২৪.কম : পুরনো বন্ধু পাকিস্তান তো আছেই । সেই সঙ্গে নেপাল এবং আফগানিস্তানও। কভিড পরিস্থিতির মোকাবেলা এবং করোনা-সংকটের জেরে ক্ষতিগ্রস্ত আর্থিক প্রবৃদ্ধির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে দক্ষিণ এশিয়ার এই তিন দেশকে নিয়ে এবার নতুন জোট গড়ছে চীন।
এদিকে এই জোট গঠনকে ভারত অন্য চোখে দেখছে।  রাজনৈতিক ভাবে ভারতের উপর কোন প্রভাব পড়বে কিনা তা তারা গভীর ভাবে পর্যবেক্ষণ করবে। কারণ সাম্প্রতিক সময়ে নেপালের সাথে সীমান্তরেখা নিয়ে ভারতের দ্বন্দ্ব শুরু হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার তিন দেশের মন্ত্রীদের নিয়ে এ বিষয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন ও পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই বৈঠক।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াংয়ের ভার্চুয়াল বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপকুমার গাওয়ালি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার যোগ দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন অর্থনীতিবিষয়ক মন্ত্রী মখদুম খুশরো বখতিয়ার।

করোনাভাইরাস সংক্রমণের আবহে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধস নেমেছে। এ পরিস্থিতিতে আর্থিক প্রবৃদ্ধির গতি বাড়াতে চার দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পাশাপাশি চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিআরআইয়ে (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) দক্ষিণ এশিয়ার তিন দেশের অংশগ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন ওয়াং। পাকিস্তান এরই মধ্যে চীনের এই প্রকল্পের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে।

তাৎপর্যপূর্ণভাবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর পেশ করা চার দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- করোনাভাইরাস নিয়ে রাজনৈতিকীকরণ এড়ানো এবং দৃঢ়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়ানোর বার্তা।

 

Exit mobile version