সন্ধান ২৪.কম:বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও চ্যানেল আই যৌথভাবে দ্বিতীয়বারের মতো প্রদান করতে যাচ্ছে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’। গেল বছর অনলাইনে প্রকাশিত চলচ্চিত্র, নাটক, ওয়েব সিরিজ, মিউজিকসহ বিভিন্ন ভিডিওর ওপর ভিত্তি করে এ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এ প্রসঙ্গে অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক ইফতেখার মুনিম বলেন, ২০টি বিভাগে ১১ মার্চ সন্ধ্যায় চ্যানেল আই চত্বরে জুরি বোর্ডের রায়ে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এক নজরে ক্যাটাগরিগুলো: শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব)। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম- অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। শ্রেষ্ঠ নাট্যকার- পরিচালক, নাট্যকার, অভিনেতা ও অভিনেত্রী। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ- পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী। শ্রেষ্ঠ মিউজিক ভিডিও। শ্রেষ্ঠ রাইজং স্টার- নারী ও পুরুষ। বেস্ট ফেসবুক কনটেন্ট। বেস্ট ইউটিউব কনটেন্ট এবং এন্ডু টেইন মেন্ট।
এছাড়া অন্যান্য ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছ- অ্যাগ্রোটিক দেশের প্রথম প্রাণিসম্পদ ডিজিটাল প্রযুক্তি, আবহাওয়া ডিজিটাল তথ্যপ্রযুক্তি সেবা। আরেকটি ক্যাটাগরি হচ্ছে আইপিআরএস আধুনিক প্রযুক্তি ফিস ফার্ম। হেলথ টেক ক্যাটাগরিতে সরাসরি অ্যাওয়ার্ড দেওয়া হবে টটিসেলকে, যেটি নির্বাচিত করা হয়েছে। ধারণকৃত অনুষ্ঠানটি পরবর্তীতে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।
