Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জাতিসংঘের পানি বিষয়ক কর্মসূচিকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজনঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী

March 25, 2023
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
34
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : “পানি ব্যবস্থাপনা বিষয়ক সহযোগিতা সকল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি পানির ঘাটতি মোকাবেলা থেকে শুরু করে, সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং সর্বোপরি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় অনবদ্য অবদান রাখে”- ২৪ মার্চ,  জাতিসংঘ সদর দপ্তরে চলমান আন্তর্জাতিক পানি সম্মেলনের চতুর্থ ইন্টারেক্টিভ সংলাপে বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। সমন্বিত পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ প্রতিবেশি দেশসমূহের সাথে পানি সহযোগিতা বিষয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, টেকসই পানি ব্যবস্থাপনার জন্য জ্ঞানের আদান-প্রদান এবং প্রযুক্তিগত সহযোগিতাও গুরুত্বপূর্ণ উপাদান।

প্রতিমন্ত্রী ফারুক ষষ্ঠ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পানি ব্যবস্থাপনায় তাদের অংশীদারিত্ব বাড়াতে এবং এতদসংক্রান্ত সংঘাত ও সংকট রোধে পানি কূটনীতিতে আরো গুরুত্বারোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান।

এই ইন্টারেক্টিভ সংলাপের সহ-সভাপতিত্ব করেন সেনেগালের পানি ও স্যানিটেশন মন্ত্রী সেরিগনে এমবায়ে থিয়াম এবং সুইস কনফেডারেশনের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের স্টেট সেক্রেটারি  ক্রিশ্চিয়ান ফ্রুটিগার। জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রীরাও এই গুরুত্বপূর্ণ ইন্টারেক্টিভ সংলাপে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন ।  প্রেস রিলিজ

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের

February 6, 2026
7
আন্তর্জাতিক

‘গ্রিনল্যান্ড আমেদেরই’, সুইৎজারল্যান্ডে সদর্পে ঘোষণা ট্রাম্পের

January 21, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version