Thursday, September 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

জাতিসংঘ মহাসচিবকে ‘সেভ বাংলাদেশ’র স্মারকলিপি : প্রতিবাদ সমাবেশ

August 1, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম:  বাংলাদেশে  শিক্ষার্থীদের গণহারে হত্যার প্রতিবাদে গত ৩১ জুলাই, বুধবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ প্রধান কার্যালয়ে  মহাসচিব অ্যান্থনিও ম্যানোয়েল গুতেরিস বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ‘সেভ বাংলাদেশ’ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে জাতিসংঘের সামনে সংগঠনের সদস্য এবং প্রবাসি বাংলাদেশিরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন।
স্মারকলিপিতে তারা বলেন, বিভিন্ন্ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ২৬৬ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০ হাজারের বেশি শিক্ষার্থী গুলিতে গুরুতর জখম হয়েছেন। আন্দোলনরত অনেক শিক্ষার্থী বাসা থেকে আসার পর তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হত্যাযজ্ঞে কতজন প্রাণ হারিয়েছেন তাদের তালিকা করার ব্যাপারে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। পুলিশ ও র‌্যাব গোপন তালিকা করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ‘বøক রেড’ দিয়ে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি মিশনের আর্মড পার্সোন্যাল ক্যারিয়ার ‘এপিসি’ সাধারণ শিক্ষার্থীদের দমন করতে অভিযানে নামিয়েছে। যা অত্যন্ত নিন্দনিয় কাজ। কারফিউ জারি করে ছাত্র-জনতার আন্দোলন দমাবার জন্য সামরিক বাহিনীকে নামোনা হয়েছে সারা দেশে। এসব করে মানবাধিকার স্পষ্টত লংঘন করা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মাধ্যমে এই হত্যাযজ্ঞ তদন্ত করার দাবি জানানো হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অচিরেই বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তি মিশনে যাওয়া সাসপেন্ড করার দাবি জানানো হয়। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কেয়ার টেকার সরকারের মাধ্যমে একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন করার দাবি জানান তারা।
এ সময় ডা. খন্দকার মাসুদুর রহমান, জিয়া হায়দার, জাহিদ খান, ডা. তুহিন আনোয়ার, রওনক হক, রাব্বি সৈয়দ, ইমরান আনসারি, আবু হোসেন, কনা কামরুন, আশরাফ সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একটি দেশের মেধাবী জেনারেশনকে পরিকল্পিতভাবে অত্যন্ত বর্বর কায়দায় হত্যা করা হয়েছে। সরকার এবং তাদের দোসরদের এই নির্মম হত্যাযজ্ঞের অভিযোগে বিচারের আওয়তায় আনার দাবি করেন আয়োজকরা। একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটস-এ এক সংবাদ সম্মেলনও করা হয় ‘সেভ বাংলাদেশে’র পক্ষ থেকে।

 

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

বিকেলে নিউইয়র্কে নামছেন তারেক জিয়া, আ.লীগ-বিএনপির সমাবেশ জেএফকে বিমান বন্দরে

September 21, 2026
12
নিউ ইয়র্ক

তারেক রহমানের আগমন: উত্তাল হয়ে উঠেছে নিউইয়র্কে আ.লীগ-বিএনপি‘র রাজনীতি

September 21, 2026
4

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version