সন্ধান২৪.কম : শনিবার সকালের দিকে জার্মানির বার্লিনে বন্দুক হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনার পর অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে বার্লিনে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা এখন সাধারণ মানুষের উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনার পর ক্রেয়ুজবার্গের ঘটনাস্থলে ব্যাপকভাবে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। পাশাপাশি পুলিশ সদস্যরা পায়ে হেঁটে এবং হেলিকপ্টারে চড়ে আশপাশের অঞ্চল থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে তল্লাশির কাজ চালিয়ে যাচ্ছে। জার্মান সংবাদ মাধ্যমগুলো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসি।

এদিকে ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান সদর দপ্তরের একটি দ্বার। পুলিশ বলেছে, কতজন অপরাধী এ ঘটনার সঙ্গে যুক্ত আছে, তা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।