‘জীবনের জলসাঘরে’ জীবন বিশ্বাস মুগ্ধতার স্বপ্নঘোরে নিমগ্ন রাখেন শ্রোতাদের

সন্ধান২৪.কম প্রতিবেদন : গতকাল ১৪ নভেম্বর নিউইয়র্কে জীবন বিশ্বাসের ‘জীবনের জলসাঘরে ২’ শীর্ষক একক সঙ্গীত অনুষ্ঠান হয়ে গেল। বাংলা সঙ্গীতের কিংবদন্তি কমল দাশগুপ্তকে স্মরণ করে এটির আয়োজন করে উদীচী ইউএসএ ( উদীচী স্কুল অফ পারফমির্ং আটর্স )।

জ্যামাইকা পারফর্মিং আটর্স সেন্টারে দর্শক-শ্রোতার উপস্থিতি ছিল মিলনায়তন পরিপূর্ণ। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে যে সময়সূচী দেয়া ছিল, আয়োজকরা তা ঘড়ির কাঁটায় কাঁটায় মেনে চলেছে। নির্দ্ধারিত সময়ে চা-বিস্কুট,জলখাবারের পর্ব উন্মক্ত ও বন্ধ করা হয়ছে। মিলনায়তনের দরজা খোলার সময় সন্ধ্যে ৬টায় এবং অনুষ্ঠান শুরুর সময় ছিল সাড়ে ছয়টায়, সবগুলোই সময় মেনেই করা হয়েছে।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন সাধনা আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ ও  নীরা কাদরী। এরপর মঞ্চে প্রবেশ করেন জীবন বিশ্বাস। তিনি শুরুতেই তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। এরসাথে একে একে স্মরণ করেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের। স্মরণ করেন উদীচীর দুই প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও রনেশ দাশগুপ্তকে।

  ছবি : কমলদাশ গুপ্তের সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন থেকে নেয়া

 

নিউইয়র্কে উদীচীর অন্যতম সংগঠক,গীতিকার,সুরকার,লেখক  জীবন বিশ্বাস ২০ টি গান পরিবেশন করে মুগ্ধতার স্বপ্নঘোরে নিমগ্ন করে রাখেন শ্রোতাদের। তার গানের আগে কমলদাশ গুপ্তের সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

‘কতদিন দেখিনি তোমায়’ ও ‘ তুমি কি এখন দেখিছ স্বপন’ গান দুটি গিটারে বাজিয়ে শোনান। তার হাতের যাদুস্পর্র্শি নান্দনিকাতায় সুরের এক স্বর্গীয় ঝরনা, যার প্রতিটি বিন্দু শ্রোতার হৃদয়ের গভীরে ছুঁয়ে দিয়েছিল প্রশান্তির স্পর্শ।

জীবন বিশ্বাসের পরিবেশিত গানগুলোও দর্শকদের সুরের জালে বেঁধে রেখেছিল।

দর্শকদেরকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে রাত এগারোর দিকে অনুষ্ঠান শেষ হয়।

যন্ত্র সঙ্গীতে ছিলেন লিটন ফিলিপস, দীপ্ত রায়, সৌরভ দাশ, আজিম হোসেন, শহীদ উদ্দিন, মো: স্বপন মিয়া, এআর সুমন ও মাহজাবিন মনু।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, নীরা কাদরী, সিফাত উদ্দিন পলক,মৃদুল আহমেদ,বিশ্বজিৎ চৌধুরী, শিতেস ধর,খায়রুল ইসলাম পাখী,মাসুদুল ্হাসান রোকন,শুকলা চক্রবর্তী,ফজলুল করিম প্রমুখ।

অনুষ্ঠান উপলক্ষে ‘জীবনের জলসাঘরে ২’ নামে একটি স্মরণপত্র প্রকাশ করা হয়েছে। কে সি মংয়ের অঙ্গ সজ্জায় এটি সম্পাদনা করেছেন সাধনা আহমেদ। স্মরণপত্রে কমল দাশগুপ্ত ও ড.জীবন চৌধুরীকে নিয়ে কয়েকটি লেখা স্থান পেয়েছে।

Exit mobile version