নিউ ইয়র্কে ভয়ংকর দুর্ঘটনা, তাসের ঘরের মতো ভাঙল বহুতল, মৃত কমপক্ষে ৮

ছবি: সংগৃহীত।

সন্ধান২৪.কম ডেস্ক : ভয়ংকর দুর্ঘটনায় আমেরিকায় নিউ ইয়র্কের ব্রুকলিন অঞ্চলে ভেঙে পড়ল একটি তিনতলা ভবন। এই ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অন্তত ১৭ জন। প্রশাসনের ধারণা মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ অস্পষ্ট।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকবিলা বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রায় শতবর্ষ প্রাচীন নির্মাণ বলেই কি ভেঙে পড়ল ভবনটি? জানা গিয়েছে, ১৯৩০ সালে তৈরি ওই তিনতলা বাড়িটি।১২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত ভবনটি পার্শ্ববর্তী খালি জমিতে হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ঘটনায় অন্য পাশের একটি বাড়ির দেয়ালও ভেঙে যায়। এর ফলে ওই অ্যাপার্টমেন্টের ভেতরের অংশের বেশ কিছুটা উন্মুক্ত হয়ে গিয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ‘এক্স’হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, উদ্ধারকাজ চলছে। তিনি নিউ ইয়র্কবাসীদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত মর্মাহত যে, নিউ ইয়র্কের ৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। অন্তত ১৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।” যোগ করেন, “এত বড় ক্ষতির বর্ণনা দেওয়ার মতো কোনও ভাষা নেই। যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি এবং যাঁরা শোকাচ্ছন্ন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা রইল।”

 

Exit mobile version