Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ধোনি ক্রিকেট থেকে দূরে,ট্রাক্টর চালিয়ে জমি চাষ করছেন 

June 28, 2020
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
11
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক: ধোনি নতুন ট্রাক্টরটা কদিন আগেই কিনেছেন।লকডাউন  পেরিয়ে দেশ আনলকের পথে হাঁটতেই কৃষক অবতারে নিজের ফার্মহাউসে চাষবাস করতে নেমে পড়েছেন । নিজের হাতে সেই ট্রাক্টরটি চালিয়ে জমি চাষ করতে দেখা গিয়েছে তাঁকে। যে ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

ধোনির  বাইক এবং গাড়ির শখ আছে, একথা সবারই জানা। কিন্তু তিনি হঠাৎ মাহিন্দ্রার ট্রাক্টর কেনায় অনেকেই বেশ অবাক হয়েছিলেন। অনুরাগীদের মনে কৌতূহল ছিল, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ট্রাক্টর নিয়ে করবেনটা কী? অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। 

গত বছর সেই বিশ্বকাপের বাইশ গজে শেষবার ব্যাট হাতে ধরা দিয়েছিলেন ধোনি। তারপর থেকে স্বেচ্ছায় যেন নিজেকে গুটিয়ে রেখেছেন। কখনও সীমান্তে সেনার প্রশিক্ষণে চলে গিয়েছেন, তো কখনও পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে। টিম ইন্ডিয়ার সঙ্গে যত দূরত্ব বেড়েছে, ততই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অগণিত ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্চে আইপিএলে (IPL) চেন্নাইয়ের জার্সি গায়ে নামার কথা ছিল তাঁর। কিন্তু করোনার জেরে সেটাও হয়নি। ফলে সোশ্যাল মিডিয়াতেই মাঝেমধ্যে দর্শন মিলছে এমএসের। তাঁর ট্রাক্টর চালানোর এই ভিডিওটিও অনুরাগীরা বেশ পছন্দ করছেন।

এরই মধ্যে মাহি সম্পর্কিত আরও একটি জিনিস ভাইরাল হয়েছে। সেটি হল তাঁর দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট। ক্রিকেটাররা ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিলেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সাধারণত ক্রীড়াবিদরা ছোটবেলায় সেভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না। কিছু কিছু ব্যতিক্রম থাকলেও অধিকাংশ ক্রীড়াবিদই ছোটবেলায় পড়াশোনার থেকে খেলাধুলায় বেশি মনোযোগ দেন। তবে ধোনি তেমন নন। মন দিয়ে খেলাধুলোর পাশাপাশি, পড়াশোনাটাও মন দিয়েই করেছেন তিনি। আর সেজন্যই মাধ্যমিকে ৬৬ আর উচ্চমাধ্যমিকে ৫৬ শতাংশ নম্বর পেয়েছেন মাহি।

Continue Reading

Related Posts

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

February 6, 2026
1
খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version