সন্ধান২৪.কম : নড়াইলসহ সারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নীসংযোগ,অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ,যুক্তরাষ্ট্র আ.লীগ (পূর্বাঞ্চল) ও প্রবাসী বাংলাদেশী আমেরিকান সংগঠন যৌথভাবে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ ২২ নভেম্বর বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ এবং যুক্তরাষ্ট্র আ.লীগের ( পূর্বাঞ্চল) মধ্যে হৈ-হট্টগোল-বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । এ সময় ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ তাদের সমাবেশের সমাপ্তি ঘোষনা করে। আওয়ামী লীগ ড. ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং আব্দুল হাসিব মামুনের সঞ্চালনায় তাদের সমাবেশ চালিয়ে যায়।
ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র সভাপতি ভজন সরকারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রামদাশ ঘরামীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিতাংসু গুহ , স্বীকৃতি বড়ুয়া, ভজন সরকার, সুশিল সিনহা ,ড. প্রদীপ রঞ্জন কর, মঞ্জুর চৌধুরী, বিদ্যুত সরকার ,সমীর রায়, নুরুজ্জামান সর্দার ,দীলিপ কে. নাথ, জয়দেব কুমার গাইন,জামাল হোসেন,দীনেশ মজুমদার, জাহিদুল হক, জামাল হোসেন,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, টি মোল্রা,শাহ বখতিয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র বক্তরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টিকে গুরত্বের সাথে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার করার জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেুন্দ্রমোদী ও পশ্চীমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধীকারীর হস্তক্ষেপ কমনা করেন।
বক্তরা আরও বলেন,বাংলাদেশে যখন মৌলবাদ শক্তির উত্থান হয় এবং সংখ্যালঘুদের উপর নেমে আসে অত্যাচার নির্যাতন তখন কোন রাজনৈতিক দলই এগিয়ে আসে না। ৭৫ সালের পর সব সরকারের আমলেই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে।
বর্তমান বিএনপি সরকারকে অবৈধ ও অসাংবিধানিক সরকার আখ্যায়িত করে সমাবেশ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়,এর পর যদি সংখ্যালঘুদের উপর এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোন রকম অত্যাচার-নির্যাতন নেমে আসে তবে বিদেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। বক্তরা অবিলম্বে তত্ত্ববধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচনের দাবী করেন।
সমাবেশের মাঝপথে ইউনাইটেড হিন্দু কাউন্সিলের বক্তা জয়দেব কুমার গায়েনের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে । ফলে শুরু হয় বিশৃঙ্খলা ও হৈ-হট্টগোল । জয়দেব গাইন তার বক্তব্যে বলেন, আনেকের ধারনা যে,বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক। সেই অবস্থায় এখানে আওয়ামী লীগের সাথে ইউনাইটেড হিন্দুস্ অব ইউএসএ‘র যৌথ সভা করার কারনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার-নির্যাতন নেমে আসতে পারে । তাই আওয়ামী লীগের সাথে এই সমাবেশ না করলেই ভালো হতো । এই বক্তব্য দেয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা। আওয়ামী লীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । আওয়ামী লীগের দুই/একজন বক্তাকে বিএনপির দালাল বলে গালিগালাজ করেন। এবং তাকে জুতা দিয়ে পেটানো দরকার বলেও চিৎকার করেন। তা ছাড়াও জয়দেব গায়েনকে অশ্লীল ভাষায় গালি দেন। এসময় দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আওয়ামী লীগ তাদের সমাবেশ চালিয়ে যায়।
