Thursday, September 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি, বেরোবি শিক্ষিকা গ্রেফতার

June 14, 2020
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
19
VIEWS
Share on Facebook
সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সম্পর্কে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মনিরাকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম।

ওসি তদন্ত রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনে করা মামলায় শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ৮, তারিখ ১৪/০৬/২০২০। তবে গ্রেফতার করে কোথায় রাখা হয়েছে এ বিষয়ে কোনও কিছু বলেন নি।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বলা যাচ্ছেনা তবে পুলিশ হেফাজতে আছেন। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া যুগান্তরকে বলেন, আমার দায়ের করা মামলায় সিরাজাম মনিরা কে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গ্রেফতারের ৩০ মিনিট পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন এসে প্রশাসনের মামলায় গ্রেফতার দেখানোর চেষ্টা করছে।

তিনি বলেন, এই প্রশাসনই তো সিরাজুম মনিরা কে নিয়োগ দিয়েছে, সুতরাং তারাও দায় এড়াতে পারে না।

সিরাজুম মুনিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও ছাত্রজীবনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান।

তার মৃত্যু নিয়ে শিক্ষক সিরাজাম মুনিরা তা ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গ করে স্ট্যাটাসে লিখেন ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল।’ স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরেই তা ডিলিট করেন তিনি।

জানা গেছে পরে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া থানায় ডিজিটাল আইনে একটি মামলা করলে সেই মামলায় শনিবার দিবাগত রাতেই সিরাজাম মনিরাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তার দেয়া পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। এঘটনায় বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ও আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের শাস্তি নিশ্চিতসহ চাকরিচ্যুতের দাবি জানান।

এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় সিরাজুম মনিরাকে কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ⛘

Related Posts

রাজনীতি

শেখ হাসিনা বাংলাদেশে ফিরে  দলকে পুনরুজ্জীবনের চেষ্টা করবেন, চাইলেন আইনি রক্ষাকবচ !

September 23, 2026
7
বাংলাদেশ

চিন্ময়কৃষ্ণ দাসের মা প্রয়াত, ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের

September 10, 2026
8
No Result
View All Result

Recent Posts

  • যুদ্ধের মধ্যেই হঠাৎ ‘কোড ১০০’ অ্যালার্ট জারি ইরানের ! সঙ্কেত দেখেই আতঙ্কে বিশ্ব
  • শেখ হাসিনা বাংলাদেশে ফিরে  দলকে পুনরুজ্জীবনের চেষ্টা করবেন, চাইলেন আইনি রক্ষাকবচ !
  • মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর আজ সকালের বৈঠক
  • জাতিসংঘে ট্রাম্পের ভুল আর ভুল, ৮টি যুদ্ধ থামানোর দাবি অতিরঞ্জন !
  • বিকেলে নিউইয়র্কে নামছেন তারেক জিয়া, আ.লীগ-বিএনপির সমাবেশ জেএফকে বিমান বন্দরে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version