Friday, October 16, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে আজ মহাষষ্ঠী, মায়ের আগমন।  জেনে নিন কোথায় কোথায় পূজো হচ্ছে

October 16, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : আজ ১৭ অক্টোবর, শাস্ত্রীয় রীতিতে  নিউইয়র্কে  মহাষষ্ঠী । ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনীতে  শুরু হয়ে গিয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বহুপ্রতীক্ষিত শারদোৎস ।

আজ দেবী কৈলাস থেকে এসেছে বাপের বাড়ি। মায়ের এই আগমনে সকাল তেকে সন্ধ্যায় প্রতিটি মন্দিরে ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠবে নিউইয়র্ক।

শহরের ৫টি জেলায় প্রায় ৩০ টি প্রতিষ্ঠানে বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে  শুরু হচ্ছে বাঙালির শারদীয়া দুর্গোৎসবের মূলপর্ব।

অনেক মন্দির ৫দিন ব্যাপী পূজার আয়োজন করেছে। আবার অনেক সংগঠন দুইদিন ব্যাপী পুজা করছে। বৈদিক তিথী মতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী।

জেনে নিন কোথায়, কারা , কখন পূজা করছে :

 সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির:

সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ( উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংস্থা ) ৮৮-২৭ ১৯৬ স্ট্রিটে তাদের নিজস্ব মন্দিরে ৫দিন ব্যাপী পূজার আয়োজন করেছে বলে জানান সভাপতি শ্রী উমেশ চন্দ্র পাল। তিথী মতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী হবে।

জ্যাকসন হাইটস  দুর্গা পূজা কমিটি:

‘জ্যাকসন হাইটস  দুর্গা পূজা’ কমিটি আগামী ১৯,২০ ও ২১ অক্টোবর তিনদিন ব্যাপী জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ( ৭৩-১৯ ৩৭ রোড ) দুর্গা পূজার  আয়োজন করেছে। আয়োজক কমিটির  সভাপতি মনিকা রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মিলন কুমার রায় সকল ভক্তবৃন্দকে পূজায় উপস্থিত থেকে প্রসাদ গ্রহনের আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক:

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক, ইনক ১৭ ও ১৮  অক্টোবর অঙ্গন পার্টি হলে ( ৮৯-১৬ ১৭৫ ষ্ট্রীট, জ্যামাইকায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে । সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রীনা সাহা  ও রতন দাষ দুইদিনের পূজায় সবাইকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।

হিন্দু মিলন মেলা নিউইয়র্ক ইনক:

‘হিন্দু মিলন মেলা নিউইয়র্ক ইনক’ ১৯ থেকে ২২ অক্টোবর চারদিন ব্যাপী গুলশান ট্যারেসে ( ঢাকা ক্লাব, ৫৯-১৫ ৩৭  এভিনিউ ) সার্বজনীন দূর্গাপূজার আয়োজন করেছে।

 সার্বজনীন পুজা উদযাপন পরিষদ ইউএসএ:

সার্বজনীন পুজা উদযাপন পরিষদ ইউএসএ ইনক আগামী ১৬ অক্টোবর ২০ অক্টোবর শারদীয় উৎসব ও দুর্গাপূজার আয়োজন করেছে ৩৯-১৬ ৬০ ষ্ট্রীটে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। সংগঠনের চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায় ও সভাপতি শ্রী রঞ্জিত দে রায় সবাইকে পূজায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।

সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন মহাকালী মন্দির:

১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন মহাকালী মন্দিরে ( ১১২-৪৪ ২০৯ ষ্ট্রীট,কুইন্স ভিলেজ ) সার্বজনীন শারদীয় দূর্গাপূজার আয়োজন করেছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিজয় কৃষ্ণ ভৌমিক ও পঙ্কজ রায় সবাইকে পূজায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।

মহামায়া মন্দির : আগামী  ১৮ থেকে ২০ অক্টোবর মহামায়া মন্দিরে শ্রী শ্রী দুর্গাপূজার আয়োজন করেছে।

 

রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ:

রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইনক ২৩ ও ২৪ অক্টোবর দুইদিন ব্যাপী ব্রঙ্কসের পিএস ১০৬-এ শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে জানিয়েছেন সংগঠনের সভাপতি শ্রী নেপাল চন্দ্র কুন্ডু।

টাইমস স্কয়ার দূর্গা পূজা:

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত টাইমস স্কয়ারে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক হিন্দু টেম্পল:

নিউইয়র্ক হিন্দু টেম্পল ১৬৪-১০ ফচ্ ব্লুবার্ড, জ্যামাইকায় ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করছে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ:

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ইনক, নিউইয়র্ক ১৭ থেকে ২০ অক্টোবর ৩৭-১১ ৫৭ ষ্ট্রীট উডসাইডের  কুইন্স প্যালেসে আয়োজন করেছে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে পলাশ রায় ও কমলেশ বাহাড় সবাইকে পূজায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ:

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ ইনক ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করছে। জ্যামাইকার ৮৭-৩৫ ১৬২ ষ্ট্রীটে শ্রীকৃষ্ণ মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে।

 সনাতনী সংঘ শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন পরিষদ:

‘সনাতনী সংঘ শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন পরিষদ ২০২৬’ আগামী ২৪ ও ২৫ অক্টোবর দুইদিন ব্যাপী ২৭৮৪ ওকেন এভিনিউ নিউইয়র্ককে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে।

বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক:

বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক আগামী  ১৮ থেকে ২০ অক্টোবর আল-আকসা পার্টি হলে (১৪৮-০১ হিল সাইড এভিনিউ , জ্যামাইকা ) ৬ষ্ঠ বারের মত দুর্গোৎসবের আয়োজন করেছে।

হরিচাঁদ গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন:

১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী  শ্রী শ্রী হরি মন্দিরে ( ৯৭-১৯ ১২৭ ষ্ট্রীট,সাউথ রিচমন্ড হিল ) শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসরেব আয়োজন করেছে হরিচাঁদ গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ।

বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক:

বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক আগামী ৩০ অক্টোবর ও ১ নভেম্বর গুররাটি সমাজ হলে ( ১৭৩-১৫ হরিস হেডিং এক্সপ্রেস ওয়ে ) সার্বজনীন শারদীয়া দুর্গোৎসরেব আয়োজন করেছে।

শ্রী শ্রী গৌর নিতাই মন্দির:

শ্রী শ্রী গৌর নিতাই মন্দির আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী  তাদের নিজস্ব মন্দিরে  ( ১২৮-৩৩ ষ্ট্রীট ব্রকলিন ) ২৬তম শারদীয়া দুর্গোৎসরেব আয়োজন করেছে।

নিউইয়র্কের হিন্দু কমিউনিটির নেতা শিতাংসু গুহ বলেন,প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে দুর্গা দেবীর সৃষ্টি হয়। সকল দেবতারা তাঁকে নিজেদের অস্ত্র ও অলংকার দিয়ে সজ্জিত করেন। এই নারীই মহিষাসুরকে যুদ্ধে আবাহন করেন। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। তেমনি ভাবে আমাদের সমাজে সকল অশুভকে ধংস করার জন্য দেবীর আগমন হোক-এই প্রত্যাশা করছি।

 

সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ( উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংস্থা ) সভাপতি শ্রী উমেশ চন্দ্র পাল জানান, বিশ্বের অন্যান্য দেশের মত নিউইয়র্কেও আমরা এই উৎসব পালন করছি। এই উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবল্বমীরা তাদের হাজার বছরের উৎসবকে লালন করবেন।

সার্বজনীন পুজা উদযাপন পরিষদ ইউএসএ ইনক-এর চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায় বলেন,জগতের মা যিনি পালন করছেন, তিনি শস্য রূপেই আমাদের জীবন রক্ষা করবেন। দুর্গা মানে যিনি দুর্গতিনাশ করেন। তিনি ক্ষুধারও দুর্গতিনাশ করেন। সমাজের সকল অন্যায় প্রতিরোধ করবেন।

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রিনা সাহা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও  বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখার আহ্বান জানানো হবে এবারের পূজা থেকে।

টাইমস স্কয়ারের দুর্গা পূজার প্রধান আয়োজক দীনেশ মজুমদার বলেন, বর্তমানকালে, দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বে সাংস্কৃতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিভিন্ন শহরে থিম ভিত্তিক মণ্ডপ, আলোকসজ্জা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্গাপূজা এখন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব হিসেবেও পরিচিত।

বিশিষ্ট সমাজ সেবক ও হিন্দু মিলন মেলার অন্যতম পুজারী রামদাশ ঘরামী  জানান, বাংলাদেশের সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘুরা যাতে শান্তিতে বসবাস করতে পাবে.দেবীর কাছে সেই প্রার্থনা করা হবে।

 

 

 

 

 

 

Related Posts

নিউ ইয়র্ক

দিন দিন ম্লান ও দর্শক বিমূখ হচ্ছে নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’

October 13, 2026
2
নিউ ইয়র্ক

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে

October 11, 2026
14
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে আজ মহাষষ্ঠী, মায়ের আগমন।  জেনে নিন কোথায় কোথায় পূজো হচ্ছে
  • যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, এক মার্কিন তরুণ গ্রেফতার
  • সৌদি আরবে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস দু’টি জাহাজ ! ভাসছে দামি আইফোন, কুড়োতে হুড়োহুড়ি
  •  তার জন্য মহিলারা ‘পাগল’, কাউকে না করতে পারেন না ! ২১টি বিয়ে ভিক্ষুকের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version