সন্ধান২৪.কম ডেস্ক : ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯০.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৩৩০ কোটি টাকা।
নাৎসি আমলে চিত্রকর্মটির মালিকানা ও বিক্রি নিয়ে বিতর্কের অবসানের পর বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে সোথেবির নিলামে এটি বিক্রি হয়।
তাঁর মাত্র ৩৭ বছরের জীবন কেটেছে চরম দারিদ্র্য, মানসিক অবসাদ আর অবহেলায়। বেঁচে থাকতে তাঁর একটি বা দুটি ছবিই কেবল বিক্রি হয়েছিল।

কিন্তু মৃত্যুর ১৩৬ বছর পর এখনও তাঁর ছবি নিয়ে নিলামে কাড়াকাড়ি লেগে যায়। তিনি অমর ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগ।
বুধবার এক নিলামে ভ্যানগগের একটি ছবি বিক্রি হয়েছে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স-এ নিলামের আয়োজন করে।
‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’ নামের এই চিত্রকর্মটির বিক্রি ২০২২ সালে গড়া শিল্পীর আগের ১১ কোটি ৭২ লাখ ডলারের নিলাম রেকর্ড ভেঙে দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি জোরপূর্বক বা চাপে পড়ে বিক্রি করা হয়েছিল—এমন দাবি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য শেষ মুহূর্তে একটি সমঝোতা চুক্তি হওয়ার পর বুধবার নিউইয়র্কে এই ঐতিহাসিক বিক্রি সম্পন্ন হয়।
১৮৯০ সালে ভ্যান গগের জীবনের শেষ দুই মাসে ‘স্টনাট ট্রিজ ইন ব্লসম’ আঁকা হয়েছিল।