Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব শেষ হলো,কৈলাসে গেলেন উমা

October 27, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 2 mins read
0
0
0
SHARES
47
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউইয়র্কে শারদীয় দুর্গোৎসব শেষ হলো। প্রতিমা বিসজর্নের মধ্য দিয়ে বেজে উঠলো বিদায়ের বিষাদধ্বনি। আবার কৈলাসে ফিরে গেলেন উমা। গত মঙ্গলবার বিষাদের মধ্যেই সকলের মুখে একই কথা,‘আসছে বছর আবার হবে।’
ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ মন্দির পরিদর্শন করেন। প্রতিটি পূজামন্ডপে ছিল উপচে পড়া ভীড়। নিউইয়র্কের মেয়র এরিখ এডামস বেশ কয়েকটি মন্দিরে শারদীয়া শুভেচ্ছা জানান।


২৪ অক্টোবর দেবীর বিদায়ের দিনে নিউইয়র্কের বিভিন্ন পূজামন্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিল নারী ভক্তরা। জীবনকে রঙিন করে রাঙিয়ে তুলতে প্রতিটি পূজামন্ডপে ছিল নারীদের সিঁদুর খেলার উৎসব। এ সময় ঢাকের বাদ্যে পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর। বিভিন্ন মন্ডপে অষ্টমী,নবমী ও দশমীতেও জন¯্রােত দেখা গিয়েছে। সিঁদুর খেলতে লম্বা লাইন দেখা গিয়েছে বাগবাজার সর্বজনীন পুজো মন্ডপে।


ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের বেলায় ভক্তদের মাঝে সর্বত্র বিষাদের সুর লক্ষ করা গেছে। পুরোহিতের বিদায়ী প্রণাম মন্ত্রের মাধ্যমে মা-দুর্গাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। বিদায়লগ্নে অনেক ভক্তরা অশ্রæসিক্তে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।


গত ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে নিউইয়র্কে শুরু হয় শারদীয় দূর্গোৎসব। পূজা উপলক্ষে ছিল বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তিথী,নক্ষত্র ও বিধান অনুযায়ী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলে পূজার আনুষ্ঠানিকতা।

এবার নিউইয়র্কে পূজার আয়োজন করেছে,তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: ওঁম শক্তি মন্দির, যোগমায়া মন্দির, বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক,সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, শ্রীশ্রী গৌর নিতাই মন্দির,বাংলাদেশ বেদান্ত সোসাইটি এনওয়াই, আমেরিকা বাঙালী হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘইউএসএ, দেবালয়, বেঙ্গলী ফাউন্ডেশন অব নিউইয়র্ক ,বেঙ্গলী ক্লাব ইউএসএ, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ, শ্রীশ্রী রাধা মাধম মন্দির,বাংলাদেশ পূজাসমিতি অব নিউইয়র্ক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক।


শারদোৎসবের রঙে রঙিন নিউ জারসি : শারদোৎসবের বার্তা পেয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন দুর্গোৎসবের নানা আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি, সমারসেট, প্যাটারসন, জারসি সিটি, ব্রনসউইক সহ অন্যান্য শহরগুলো।
এসব শহরের হিন্দু মন্দির সহ বিভিন্ন স্থানে গত বিশ অক্টোবর, শুক্রবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল। চব্বিশ অক্টোবর, মংগলবার দুর্গোৎসব শেষ হয়।
শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি,প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা,ভারত,বাংলাদেশ ও প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ।
বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
“আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ” – দেবী বিসর্জনের সময় এই ছিল সবার অন্তরের কামনা।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version