নিউইয়র্কের বিপার অনুুষ্ঠান ‘বর্ণে ছন্দে গীতিতে’ হয়ে গেল

সন্ধান২৪.কম: ‘বর্ণে ছন্দে গীতিতে’ শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করে বিপা। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস’ প্রায় অর্ধশতাধিকরশিশু-কিশোররা এই অনুষ্ঠানে অংশ নেয় ।

করোনা কাঁটায় দীর্ঘদিন ঘরে বন্দী অবস্থা থেকে উন্মুক্ত বাতাসে বেড়িয়ে আসার লক্ষ্য নিয়েই গত রবিবার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মূলত তাদের এই আয়োজন। এর পাশাপাশি নিউইয়র্কে জন্ম নেয়া বাংলাদেশি নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দিতে বিপার এই ব্যতিক্রমী পরিবেশনা।

এদিন দুপুরে দলীয় নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একে একে শুদ্ধ বাংলা সংগীতে অংশ নেয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েরা। এছাড়াও বেশ কিছু শিশু-কিশোর চিত্রাংকনে অংশ গ্রহন করে।
অনুষ্ঠানস্থলে প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় আমেরিকানরা বিপা’র ব্যতিক্রমী এই পরিবেশনয় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। বিশেষ করে সঙ্গীত পরিবেশনের সময় এ্যানি ফেরদৌসের নেতৃত্বে দলীয় নৃত্য বেশ উপভোগ্য ছিল।


অনুষ্ঠানে আগত সুধীজন ও উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিপার প্রতিষ্ঠাতাদের অন্যতম সেলিমা আশরাফ ও এ্যানি ফেরদৌস । সঞ্চালনা করেন বিপার কর্মকর্তা সাবিনা হাই উর্বি।
প্রসঙ্গত: দীর্ঘ দু’যুগেরও অধিক সময় ধরে বিপা (বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস) নিউইয়র্কে তাদের গৌরবময় কার্যক্রম চালিয়ে আসছে।

Exit mobile version