গত ১৪ জুলাই সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে লাহোর রেষ্টুরেন্টে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালন করেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মোহাম্মদ মনজুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সংসদ হাসনা বেগম, জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার ও উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী। সভায় বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম চৌধুরী, সহ সভাপতি এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সোলায়মান আলী, মীর জাকির,ওয়াহিদ ফেরদৌস,আকতার কবির, জিএম ইলিয়াছ,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিম,কংগ্রেসম্যান ডাঃ হক,মোহাম্মদ নাদের,আজহারুল হক খোকা, আবুল বশর মিলন, জেসমিন আকতার চৌধুরী, নেওয়াজ শরীফ, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংঙ্কর গাঙ্গুলী এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।
সভার শুরুতে হুসাইন মুহাম্মদ এরশাদ ও দক্ষিণ চট্টগ্রামের জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসু আলম মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করে, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, পল্লীবন্ধু এরশাদ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষক, শ্রমিক,গরীবের ভাগ্য পরিবর্তনের জন্য। দেশ উন্নয়নের একজন মহান কারিগর ছিলেন তিঁনি। গ্রাম বাংলায় উন্নয়নের সফলতার উপজেলা পরিষদ গঠন করেছিলেন। বাংলাদেশের প্রতিটি মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন এবং মুসলমানদের জুমার নামায পড়ার সুবিধার্থে শুক্রবার সরকারী ছুটি ঘোষণা করেছিলেন। বাংলাদেশের সংবিধানে ইসলাম রাষ্ট্র হিসেবে গঠন করেছিলেন। ঢাকাতে বন্যা পানি থেকে মুক্ত রাখার জন্য ঢাকার চারদিকে বেড়িবাধ দিয়ে ঢাকাকে রক্ষা করেছিলেন।
