সন্ধান২৪.কম : স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র’র আয়োজনে নিউইয়র্কে ধর্ষণ ও দুর্নীতিবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষক ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই’-এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের সভাপতি নূরুল আমিন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ হায়দারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু ও সুমন মাহামুদ, নির্বাহী সদস্য সৈয়দ কিবরিয়া জামান, জেড এ জয়, খন্দকার জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম. উদ্দিন আলমগীর ও আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক নান্টু মিয়া, নোভেল আমিন, প্রচার সম্পাদক হেলাল মিয়া, সদস্য মোশারফ, শহীদ প্রমুখ।