সন্ধান২৪.কম: নিউইয়র্কে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা ।
নিউইয়র্ক শহরের ৫ বরোর ৩৪টি মণ্ডপে অনেক আগে থেকেই চলছিল দুর্গাপূজার প্রস্তুতি। সব মণ্ডপে, হলে ও মিলনায়তন আলোকসজ্জা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে । প্রতিটি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ,ভারতসহ বিভিন্ন দেশের নামকরা শিল্পীরা অংশ গ্রহন করবেন।
অনেক মন্দির ৫দিন ব্যাপী পূজার আয়োজন করেছে। আবার অনেক সংগঠন দুইদিন ব্যাপী পুজা করছে। বৈদিক তিথী মতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী।
কোথায়, কারা , কখন পূজা করছে :

টাইমস স্কয়ার দূর্গা উৎসব এসোসিয়েশন: টাইমস স্কয়ার দূর্গা উৎসব এসোসিয়েশন আগামী ১০ ও ১১ অক্টোবর দ্বিতীয়বারের মত বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত টাইমস স্কয়ারে সকাল থেকে রাত পর্যন্ত দূর্গা পূজার আয়োজন করেছে।
রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ: রাধাকৃষ্ণ সেবক সংঘ ইউএসএ ইনক ২৩ ও ২৪ অক্টোবর দুইদিন ব্যাপী ব্রঙ্কসের পিএস ১০৬-এ শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে জানিয়েছেন সংগঠনের সভাপতি শ্রী নেপাল চন্দ্র কুন্ডু।
টাইমস স্কয়ার দূর্গা পূজা: বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত টাইমস স্কয়ারে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক হিন্দু টেম্পল: নিউইয়র্ক হিন্দু টেম্পল ১৬৪-১০ ফচ্ ব্লুবার্ড, জ্যামাইকায় ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ: বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ইনক, নিউইয়র্ক ১৭ থেকে ২০ অক্টোবর ৩৭-১১ ৫৭ ষ্ট্রীট উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করেছে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজার। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে পলাশ রায় ও কমলেশ বাহাড় সবাইকে পূজায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ: শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, ইউএসএ ইনক ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাঅষ্টমী,১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমী উদযাপন করছে। জ্যামাইকার ৮৭-৩৫ ১৬২ ষ্ট্রীটে শ্রীকৃষ্ণ মন্দিরে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে।
সনাতনী সংঘ শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন পরিষদ: ‘সনাতনী সংঘ শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন পরিষদ ২০২৬’ আগামী ২৪ ও ২৫ অক্টোবর দুইদিন ব্যাপী ২৭৮৪ ওকেন এভিনিউ নিউইয়র্ককে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করছে।
বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক: বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক আগামী ১৮ থেকে ২০ অক্টোবর আল-আকসা পার্টি হলে (১৪৮-০১ হিল সাইড এভিনিউ , জ্যামাইকা ) ৬ষ্ঠ বারের মত দুর্গোৎসবের আয়োজন করেছে।
হরিচাঁদ গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন: ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী শ্রী শ্রী হরি মন্দিরে ( ৯৭-১৯ ১২৭ ষ্ট্রীট,সাউথ রিচমন্ড হিল ) শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসরেব আয়োজন করেছে হরিচাঁদ গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ।
বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক: বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক আগামী ৩০ অক্টোবর ও ১ নভেম্বর গুররাটি সমাজ হলে ( ১৭৩-১৫ হরিস হেডিং এক্সপ্রেস ওয়ে ) সার্বজনীন শারদীয়া দুর্গোৎসরেব আয়োজন করেছে।
শ্রী শ্রী গৌর নিতাই মন্দির: শ্রী শ্রী গৌর নিতাই মন্দির আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিথি অনুযায়ী তাদের নিজস্ব মন্দিরে ( ১২৮-৩৩ ষ্ট্রীট ব্রকলিন ) ২৬তম শারদীয়া দুর্গোৎসরেব আয়োজন করেছে।
বিশিষ্ট সমাজ সেবক ও হিন্দু মিলন মেলার অন্যতম পুজারী রামদাশ ঘরামী জানান, বাংলাদেশের সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘুরা যাতে শান্তিতে বসবাস করতে পাবে.দেবীর কাছে সেই প্রার্থনা করা হবে।
সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ( উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংস্থা ) সভাপতি শ্রী উমেশ চন্দ্র পাল জানান, বিশ্বের অন্যান্য দেশের মত নিউইয়র্কেও আমরা এই উৎসব পালন করছি। এই উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবল্বমীরা তাদের হাজার বছরের উৎসবকে লালন করবেন।
সার্বজনীন পুজা উদযাপন পরিষদ ইউএসএ ইনক-এর চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায় বলেন,জগতের মা যিনি পালন করছেন, তিনি শস্য রূপেই আমাদের জীবন রক্ষা করবেন। দুর্গা মানে যিনি দুর্গতিনাশ করেন। তিনি ক্ষুধারও দুর্গতিনাশ করেন। সমাজের সকল অন্যায় প্রতিরোধ করবেন।
সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ উজ্জ্বল রায় বলেন,প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে দুর্গা দেবীর সৃষ্টি হয়। সকল দেবতারা তাঁকে নিজেদের অস্ত্র ও অলংকার দিয়ে সজ্জিত করেন। এই নারীই মহিষাসুরকে যুদ্ধে আবাহন করেন। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। তেমনি ভাবে আমাদের সমাজে সকল অশুভকে ধংস করার জন্য দেবীর আগমন হোক-এই প্রত্যাশা করছি।
বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রিনা সাহা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখার আহ্বান জানানো হবে এবারের পূজা থেকে।
টাইমস স্কয়ারের দুর্গা পূজার প্রধান আয়োজক দীনেশ মজুমদার বলেন, বর্তমানকালে, দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বে সাংস্কৃতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিভিন্ন শহরে থিম ভিত্তিক মণ্ডপ, আলোকসজ্জা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্গাপূজা এখন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব হিসেবেও পরিচিত।