Wednesday, March 4, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বিস্ফোরণ চেষ্টা: সেই বাংলাদেশি আকায়েদের ৫৫ বছর কারাদণ্ড

April 22, 2021
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
15
VIEWS
Share on Facebook

সন্ধানা২৪.কমঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 

 ৩১ বছর বয়সী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে যুক্তরাষ্ট্রের একটি আদালত যাবজ্জীবন এবং সেই সঙ্গে ৩০ বছরের সাজা দিয়েছেন।  ম্যানহাটন ফেডারেল আদালত আজ বৃহস্পতিবার তাঁকে ওই দণ্ড দেন।। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ প্রায় ২৫ বছর। আকায়েদকে ওই যাবজ্জীনের ২৫ বছরের সঙ্গে আরও ৩০ বছর কারাভোগ করতে হবে। অর্থাত্ তার বাকি প্রায় সারা জীবনটা কারাগারেই কাটবে।

২০১৭ সালে নিউইয়র্কে বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন আকায়েদ উল্লাহ। ‘চেইন মাইগ্রেশনের’ মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। অভিবাসী একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার চেষ্টার ঘটনা তুলে ধরে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প ‘চেইন মাইগ্রেশন’ সীমিত করারও ইঙ্গিত দিয়েছিলেন। 

বার্তা সংস্থা এপি জানায়, আকায়েদ উল্লাহ গতকাল মাস্কপড়ে অশ্রুসজল চোখে আদালতে হাজির হন। রায়ের আগে আদালতকে তিনি বলেন, ‘১১ ডিসেম্বর আমি যা করেছিলাম তা ভুল। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে পারি, আমি দুঃখিত। নিরাপরাধ ব্যক্তির ক্ষতি করাকে আমি সমর্থন করি না।’ 

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, আকায়েদ জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষে হামলা চালিয়েছে। তার যাবজ্জীবন হওয়া উচিত। অন্যদিকে আকায়েদের পক্ষের আইনজীবী বলেছিলেন, আকায়েদ কোনোভাবেই ৩৫ বছরের বেশি মেয়াদে কারাদণ্ড প্রাপ্য নন। এরপর আদালত যে রায় দিয়েছে তাতে তার প্রায় ৫৫ বছরের কারাদণ্ড হয়েছে।

 

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশ সোসাইটির ইফতার-মাহফিল অনুষ্ঠানে সরকারি অনুদান পাওয়ার ঘোষণা
  • নিউইয়র্কে একুশে উপেক্ষিত ! বাংলাদেশ সোসাইটি,কনস্যুলেট অফিসসহ কেউ দায়িত্ব পালন করছে না
  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version