নিউইয়র্ক সিটিতে ‘সাবওয়ে সেফটি প্ল্যান’ কার্যকর

নিউইয়র্ক সিটির সাবওয়েগুলোর নিরাপত্তাহীনতা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনায় সুস্পষ্ট নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মেয়র এরিক এডামস। ‘সাবওয়ে সেফটি প্ল্যান’ নামক সেই পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে ‘সাবওয়ে সেফটি প্ল্যান’ কার্যকর করা হয়। এই পরিকল্পনার আওতায় সাবওয়ে থেকে গৃহহীন লোকদের সরানোর কাজ শুরু হয়ে গেছে।

এছাড়া সাবওয়েতে মোতায়েন করা হয়েছে এনওয়াইপিডি অফিসার, চিকিৎসক এবং কমিউনিটিভিত্তিক সোশ্যাল ওয়ার্কার। এনওয়াইপিডি সদস্যরা নিরাপত্তার বজায় রাখার কাজে নিয়োজিত থাকবেন।

এছাড়া হঠাৎ কোনো হামলা কিংবা ছুরিকাঘাত হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবার বিষয়টি মাথায় রেখে সাবওয়েতে চিকিৎসক নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

এই পরিকল্পনা পুরোদমে কার্যকর হলে সাবওয়ের অনাকাঙ্খিত ঘটনাগুলো ধীরে কমে আসবে বলে মনে করছেন মেয়র এরিক এডামস। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সাবওয়েতে আর কোনো ধূমপান কিংবা নেশা করার সুযোগ দেওয়া হবে না।

Exit mobile version