Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে নতুন প্রজন্মের সম্পাদনায় ‘উইকলি দ্য জেনারেশন’ সংবাদপত্র

September 29, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
118
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: নিউ ইয়র্ক থেকে বাংলাদেশী অভিবাসীদের জন্য প্রথম ইংরেজি ভাষার সাপ্তাহিক ‘উইকলি দ্য জেনারেশন’ নামে একটি সংবাদপত্র প্রকাশ হলো।

গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে শাহ্ গ্রæপর প্রতিষ্ঠাতা শাহ্ জে. চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
‘উইকলি দ্য জেনারেশন’ -এর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাদিয়া জে. চৌধুরীকে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন শাহ্ জে. চৌধুরী, মুবিন খান ও সালমান জে. চৌধুরী। সম্পাদকমন্ডলী বোর্ডে আছেন হুসনেয়ারা চৌধুরী, ফৌজিয়া জে. চৌধুরী ও শান্তা ইসলাম দেবরাজ এ. নাথ। নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ গ্রুপ পত্রিকাটির প্রকাশের দায়িত্ব পালন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেটর জন লু, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ ও ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ,সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, উইকলি দ্য নিউ জেনারেশন-এর উপদেষ্টা একেএম ফজলুল হক, মইনুল ইসলাম, মইনু জামান চৌধুরী, আনন্দধ্বনি ইনকের প্রতিষ্ঠাতা অর্ঘ্য সারথী শিকদার, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, সানফ্লাওয়ার ব্রোকারিজের প্রেসিডেন্ট আনোয়ার জাহিদ, ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট বেলাল চৌধুরী, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ, ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনকের প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিটু, খামার বাড়ির প্রেসিডেন্ট হারুন ভুঁইয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. আলম নমি, শো-টাইম মিউজিকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।


পত্রিকাটির সম্পাদক সাদিয়া জে. চৌধুরী বলেন, আজ আমাদের জন্যে নতুন একটি সম্ভাবনা উন্মুক্ত হলো। তিনি সবাইকে ‘উইকলি দ্য জেনারেশন’-এ আমন্ত্রণ জানান।
সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্নেওয়াজ নিউইয়র্কে ইংরেজি ভাষায় ‘উইকলি দ্য জেনারেশন’ প্রকাশের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের কমিউনিটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মের জন্য এই পত্রিকাটি তাদের মেধা ও মননকে আরও সমৃদ্ধ করবে। তারা বাংলাদেশের সংস্কৃতিকে আরও বেশী করে জানতে পারবে।

শাহ্ জে. চৌধুরী বলেন, সংবাদপত্রটি আমাদের নতুন প্রজন্মই চালাবে, আমরা থাকব তাদের পেছনে। একসময় তারাই এই পত্রিকার মূল দায়িত্বে আসবে। তাছাড়া আমেরিকার মেইনস্ট্রিমের মানুষেরাও এখন বাংলাদেশকে নতুন করে জানবে। আরও একটি কথা, ‘উইকলি দ্য জেনারেশন’ শুধুমাত্র বাংলাদেশী কমিউনিটির নয়, যুক্তরাষ্ট্রের বসবাস করা সকল বিদেশী কমিউনিটির, বিশেষ করে দক্ষিণ এশীয় কমিউনিটির পত্রিকা।


সম্পাদকমন্ডলী বোর্ডের সদস্য ফৌজিয়া জে. চৌধুরী দক্ষিণ এশীয় কমিউনিটিকে স্বাগত জানিয়ে বলেন, এটি আমাদের কমিউনিটির একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। পাশাপাশি পরিবেশন করবে তথ্য এবং আমাদের জন্যে নতুন একটি পরিবেশ গড়ে তুলবে। আজ শুধু নতুন একটি সংবাদপত্রের জন্ম হয়েছে, তা কিন্তু নয়; একই সঙ্গে নতুন এক ঐক্যেরও জন্ম হলো।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আলভিন। অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মুক্তিযোদ্ধাদের বিশেষ ভাবে সম্মাননা জানানো হয়।
উদ্বোধনী দিনে পত্রিকাটির বর্ধিত কলেবরে ৯৬ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ ও নিউ ইয়র্কের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বাণী ও শুভেচ্ছা বাণী দিয়েছেন।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version