সন্ধান২৪.কম : গত ১৪ নভেম্বর নিউইয়র্কে মাগুড়া জেলা সমিতি ইউএসএ‘র অভিষেক অনুষ্ঠান হয়ে গেল।
অনুষ্ঠানে মো: এনামুল বশিরকে সভাপতি এবং মো: সাজ্জাদ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৭ সালের জন্য ২১ সদস্য বিশিষ্ট সংগঠনের কার্যকরী কমিটির শপথবাক্য পাঠ করানো হয়।
জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানের সূচী পর্বে ছিল কমিটির শপথবাক্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি মো: এনামুল বশিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,ডা.চৌধুরী সারওয়ারুল হাসান,এএসএম ইমদাদুল ইসলাম, উপদেষ্টা মিয়া আবু তালেব সিদ্দিকী,আবুবকর,শামীম রেজা নুর,সংগঠনের সাবেক সহ-সভাপতি লিয়াকত এলাহী,প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু,মো:মফিজুর রহমান,এবিএম হারুনুল ইসলাম প্রমুখ।
২০২৬-২৭ সালের কমিটির নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা এএসএম ইমদাদুল ইসলাম। এ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের ক্রেষ্ট প্রদান করে সম্মানিত করা হয়।
সমাপনী ভাষণে সভাপতি মো: এনামুল বশির সংগঠনকে আরও কার্যকর ও গতীশীল করার জন্য কমিটির সবাইকে বিনীত আহ্ববান জানান।
অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াতের পর আমেরিকায় যে সকল মাগুড়াবাসী মৃত্যুবরণ করেছেন,তাদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের সংগঠনের সদস্যরা ছাড়াও মাগুড়াবাসী ও নিউইয়র্কের বিশিষ্ট্যজনরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।