সন্ধান২৪.কম : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রোববার তার দীর্ঘায়ু কামনা করে জন্মোৎসব করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ : জ্যাকসন হাইটসে স্বাস্থ্যবিধি মেনে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন আবদুস ছামাদ আজাদ, হাজী এনাম, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জামাইকায় পারসন বুলোভার্ডের মতিন পার্টি হলে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন, প্রাত্যহিক সুস্হতা ও নিরবিচ্ছিন্ন সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। ১৭ই মে, ১৯৮১তে জাতির ক্রান্তিলগ্নে জননেত্রী সকল বিপদের মুখে অকুতোভয়ে স্বদেশ প্রত্যাবর্তন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ ও কার্যকরী কমিটির তত্তাবধানে এই জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার মাসুদুল হাসান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ ,যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, মহিউদ্দিন দেওয়ান,মুজাহিদুল ইসলাম,সৌরাভ সরকার, নুরুল আফছার সেন্টু, মোহাম্মদ জহির,আবদুল হামিদ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ সিরাজী,সাইকুল ইসলাম,এন আমিন, এম উদ্দিন আলমগীর,নুরুল আমিন বাবু, শিবলী ছাদেক শিবলু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুবলীগের যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ, নান্টু মিয়া,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কিবরিয়া জামান, তুরান সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের হেলাল মিঞা প্রমূখ।
নিউইয়র্ক মহানগর যুবলীগ : নিউইয়র্ক মহানগর যুবলীগ ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা, রান্না করা খাবার বিতরণ ও কেক কেটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করে সংগঠনটি। এসময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’য়া করা হয়।
নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি সম্পাদক মিসবাহ্ আহমদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, ঢাকা উত্তর মহানগর যুবলীগের সাংগঠিক সম্পাদক শাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি আবু তাহের, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, কমিউনিটি নেতা জাবেদ সিরাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জামাল আহমদ, রেজা আব্দুল্লাহ, কারী উল মৌলা দুলাল, আজাদুল কবির প্রমুখ।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আল সরকার, হুমায়ূন কবীর, ব্রুকলীন যুবলীগের সভাপতি গোলাম মোরশেদ আলম, জয়নাল আবদীন, মহানগর যুবলীগের সহ সভাপতি দীপঙ্কর দেব সুমন, সাংগঠনিক সম্পাদক রিটন সরকার, জাকের রহমান সম্রাট, এমদাদ প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন : রোববার জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচির আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখা।
আয়োজনে ছিল কেক কাটা, মোনাজাত, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের’ প্রধান সবিতা দাস ও উইলি নন্দির পরিবেশনায় শুভেচ্ছা-স্মারক সঙ্গীত।
স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া। আশরাফুল বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ এর সভাপতি লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আবু তালেব চৌধুরী চান্দু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, সাংগঠনিক সম্পাদক আশরাব আলী খান লিটন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কামাল হোসেন মিঠু ও নির্বাহী সদস্য আবুল বাশার ভূইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কোষাধ্যক্ষ আকাশ খান, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রবাসী কল্যাণ সম্পাদক জাফরউল্লাহ ও নির্বাহী সদস্য এ টি এম মাসুদ।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
00000000000000000000000000000000000