Friday, May 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

নির্বাসনের আগে পাকিস্তানিদের শুয়োরের মাংস খেতে দিল আয়ারল্যান্ড ! তুঙ্গে বিতর্ক

May 22, 2026
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0

ডাবলিন থেকে ইসলামাবাদগামী চার্টার্ড ফ্লাইটে খাবারের তালিকায় পর্ক সসেজ। প্রথাগত আইরিশ ব্রেকফাস্টছবি সৌজন্য: X

0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক :  পাকিস্তানের নাগরিকরা অবৈধ ভাবে বসবাস করছিলেন আয়ারল্যান্ডে। সেখানে থাকার কোনও বৈধ নথি ছিল না। তাই এক বিশেষ বিমানে তাদের ফের পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু ওই ফেরার ফ্লাইটে নাকি মুসলিম শরণার্থীদের খেতে দেওয়া হয়েছে শুয়োরের মাংসের তৈরি সসেজ! আইরিশ সংবাদমাধ্যম, ‘আইরিশ সান’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। তার পরেই এই অভিযোগকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনাকে ‘অনভিপ্রেত’ এবং ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ বলে তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলির একাংশ।

কী ঘটেছিল ওই ফ্লাইটে?

‘আইরিশ সান’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর সেপ্টেম্বরে ২৪ জন পাকিস্তানি নাগরিককে আয়ারল্যান্ড থেকে বহিষ্কার করা হয়েছিল। ডাবলিন থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের ইসলামাবাদে পাঠানো হয়। তার আগে তিন রাত তাঁরা ছিলেন ডাবলিনের বিভিন্ন জেলে। ওড়ার দিন সকালে তাদের প্রাতরাশ দেওয়া হয়েছিল। আর তাতেই দেওয়া হয় পর্ক বা শুয়োরের মাংসের সসেজ।

আসলে পর্ক সসেজ প্রথাগত আইরিশ ব্রেকফাস্টের অংশ। আয়ারল্যান্ডের আধিকারিকরা অত্যন্ত যান্ত্রিক ভাবে তাঁদের নিজেদের দেশের প্রথাগত মেনু পরিবেশন করেছিলেন। তাঁরা মাথাতেই রাখেননি যে, ওই বিমানে যাঁদের পাঠানো হচ্ছে তাঁরা সকলেই মুসলিম এবং ইসলামের ধর্মীয় নিয়ম অনুযায়ী শুয়োরের মাংস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এই প্রশাসনিক অসচেতনতার কারণেই আন্তর্জাতিক স্তরে বড় বিতর্ক তৈরি হয়েছে। মুসলিম প্রধান দেশের নাগরিকদের ইসলামের ধর্মীয় নিয়মে নিষিদ্ধ এই খাবার দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলি। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, অভিবাসন বা বহিষ্কার প্রক্রিয়ার সময়ে শরণার্থীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার দিকে নজর রাখা জরুরি। সমাজতাত্ত্বিকদের একাংশ বলছেন, বিমানের কেটারিং ব্যবস্থার এই ভুল আয়ারল্যান্ডের অভিবাসন নীতির মানবিক মুখকে কালিমালিপ্ত করতে পারে।

এ দিকে অবৈধ অভিবাসন রুখতে আয়ারল্যান্ড প্রশাসন এখন কঠোর পদক্ষেপ করছে। ২০২৩-২৫ সালের মধ্যে প্রায় ১০ লক্ষ পাউন্ড খরচে বিমান চার্টার করে ২০০-র বেশি মানুষকে করে পাকিস্তান, নাইজেরিয়া ও জর্জিয়ায় ফেরত পাঠাতে হয়েছে। সংবাদ : এই সময় অন লাইন

 

 

 

Continue Reading

Related Posts

জীবনশৈলী

আফ্রিকার ‘ইবোলা’ আমেরিকার দোরগোড়ায়! উদ্বেগ ঘোষণা হু-র, আফ্রিকাফেরত যাত্রীদের উপর নজর 

May 22, 2026
10
জীবনশৈলী

ঘরোয়া উপায়ে রূপচর্চা ? এই ভুলগুলি করলে অকালেই বুড়িয়ে যাবে ত্বক

May 16, 2026
3

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version