Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

নেভাডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি, নিহত ৪

December 8, 2023
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
20
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ের লাস ভেগাস (ইউএনএলভি) ক্যাম্পাসে গোলাগুলির এক ঘটনায় বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে।
ক্যাম্পাসের দুই পুলিশ কর্মকর্তা নিজেরা গুলিবিদ্ধ হয়ে আহত হলেও সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।
বুধবার সকালের এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ তার উদ্দেশ্য সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি।

প্রথম সকাল ১১টা ৫৩ মিনিটের দিকে এক পোস্টে বিশ্ববিদ্যালয়টি জানায়, ক্যাম্পাসে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ সাড়া দিয়েছে।
এর ২০ মিনিট পর তারা জানায়, ছাত্র সংসদের ভবনের কাছে গুলির খবর পেয়ে সেখানে জড়ো হয়েছে ক্যাম্পাসের পুলিশ। তারা শিক্ষার্থীদের সতর্ক করে ‘নিরাপদ এলাকায় চলে যেতে’ এবং ‘রান-হাইড-ফাইট’ নির্দেশনা দেয়; যা এ ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি সাধারণ রীতি।
বিশ্ববিদ্যালয় পুলিশের প্রধান অ্যাডাম গার্সিয়া জানান, ক্যাম্পাসের দুই পুলিশ কর্মকর্তা নিজেরা গুলিবিদ্ধ হয়ে আহত হলেও সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে। এই দুই পুলিশ কর্মকর্তার আঘাত তেমন গুরুতর নয়। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ‘প্যানিক অ্যাটাকে’ আক্রান্ত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির এ ঘটনার পর ইউএনএলভিসহ নেভাডা সিস্টেম অব হায়ার এডুকেশন এর দক্ষিণাঞ্চলীয় অন্যান্য প্রতিষ্ঠানগুলো বাকি দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
ভিনসেন্ট পেরেজ স্কুলের একজন অধ্যাপক জানিয়েছেন, ক্যাম্পাসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন। তিনি জানান ‘আমরা একের পর এক সাত থেকে আটটি জোরালো শব্দ শুনতে পাই। আমরা ভেতরে আশ্রয় নিই এবং বুঝতে পারি, এটি আসলে গোলাগুলির শব্দ এবং ক্যাম্পাসে একজন সক্রিয় বন্দুকবাজ রয়েছে।’

Continue Reading

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version